খাদিজা হত্যাচেষ্টা মামলার রায়: বদরুলের যাবজ্জীবন

প্রকাশিত: ১২:১১ অপরাহ্ণ, মার্চ ৮, ২০১৭

অলিউর রহমান জুয়েল: বহুল আলোচিত কলেজছাত্রী খাদিজা বেগম নার্গিস হত্যাচেষ্টার একমাত্র আসামী ছাত্রলীগ নেতা বদরুলকে যাবজ্জীবন কারাদন্ড দিয়েছে আদালত।

বুধবার দুপুর ১২টার দিকে এ রায় ঘোষণা করেন সিলেট মহানগর দায়রা জজ আদালতের বিচারক আকবর হোসেন মৃধা।

মামলার রায়ে একই সঙ্গে বদরুলকে আরো পাঁচ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো দুই মাস কারাদন্ড প্রদান করেন।আদালত।

 মামলায় আসামীপক্ষ বদরুলের আইনজীবী হিসেবে যুক্তিতর্ক উপস্থাপন করেন সাজ্জাদুর রহমান চৌধুরী এবং আদালতের পিপি অ্যাডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ খাদিজার পক্ষে যুক্তিতর্ক উপস্থাপন করেন।

আদালত দুই পক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষে বুধবার রায় ঘোষণার দিন নির্ধারণ করেন বিচারক।

রায়কে কেন্দ্র করে বুধবার সকাল ১০টার দিকে এই মামলার একমাত্র আসামী ছাত্রলীগ নেতা বদরুলকে আদালতে নেয়া হয়।

সর্বশেষ সংবাদ