খালেদা জিয়া কারাগারে থাকা আমাদের জন্য অস্বস্তিকর-নাসিম

প্রকাশিত: 6:55 PM, June 18, 2018

প্রভাতবেলা প্রতিবেদকঃ খালেদা জিয়া কারাগারে থাকা আমাদের জন্য অস্বস্তিকর, তিনি কারাগার থেকে বের হয়ে আসুক। খালেদা জিয়া একজন সাবেক প্রধানমন্ত্রী বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী এবং আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মোহাম্মদ নাসিম।

 

সোমবার ( ১৮ জুন) সচিবালয়ে মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে মন্ত্রণালয়ের কর্মকর্তা ও কর্মচারীদের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময়কালে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

মোহাম্মদ নাসিম বলেন, ‘একটা ঈদের দিন খালেদা জিয়া কারাগারে আছেন। এটা আমাদের জন্য অস্বস্তির’।

স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী আরো বলেন, আমরা চাই তিনি কারাগার থেকে বের হয়ে আসুক’।

 

খালেদা জিয়াকে তো আমরা কারাগারে পাঠাইনি। কারাগারে পাঠিয়েছেন আদালত বলে মন্তব্য করেন মোহাম্মদ নাসিম।

 

তিনি জানান, বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এখন মোটামুটি সুস্থ আছেন। কারাগারের ডাক্তাররা তাকে দেখছেন। খালেদা জিয়ার চিকিৎসার জন্য আমরা সব সময় সতর্ক আছি।

 

স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী বলেন, ‘খালেদা জিয়ার চিকিৎসাসেবায় কোনো ধরনের অবহেলা হোক আমরা তা চাই না। কিন্তু বিএনপি নেতারা চিকিৎসাসেবা নিয়ে ধূম্রজাল সৃষ্টি করছে, এটা ঠিক না। একটা মানুষের চিকিৎসাসেবার জন্য যা প্রয়োজন সব করা হচ্ছে এবং হবে’।

আরও পড়ুন  মন্ত্রণালয়ের কাছেই বিদ্যুৎ বিল পাওনা ৬৬৮ কোটি টাকা!

খালেদা জিয়ার চিকিৎসাসেবা নিয়ে বিভ্রান্তি সৃষ্টি না করতে বিএনপি নেতাদের প্রতি আহ্বান জানিয়ে মন্ত্রী বলেন, ‘খালেদা জিয়ার চিকিৎসার জন্য আমরা সতর্ক ও সজাগ আছি। তার চিকিৎসার জন্য সরকার সব ব্যবস্থা নিচ্ছে। বিএনপি নেতারা খালেদা জিয়ার চিকিৎসাসেবা নিয়ে যা বলছেন তা সঠিক না।’

 

বিএনপি নেতাদের বক্তব্য ‘সিএমএইচএ খালেদা জিয়া চিকিৎসাসেবা নেবেন না’ এর জবাবে তিনি বলেন, তিনি সিএমএইচ ও বিএসএমএমইউতে চিকিৎসাসেবা কেন নেবেন না তা আমাদের জানা নেই। সিএমএইচ হলো সর্বোচ্চ সুযোগ-সুবিধাসম্পন্ন হাসপাতাল’।

 

সচিবালয়ে শুভেচ্ছা বিনিময়ের সেসময় আরো উপস্থিত ছিলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী জাহিদ মালেক, স্বাস্থ্যসেবা বিভাগের সচিব সিরাজুল হক খান, অতিরিক্ত সচিব বাবলু কুমার সাহা ও কাজী আ খ ম মহিউল ইসলাম প্রমুখ।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন...

সর্বশেষ সংবাদ