সিলেট ১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ |
প্রকাশিত: ৪:৪৯ অপরাহ্ণ, নভেম্বর ২, ২০২০
প্রভাতবেলা ডেস্ক:
গাইবান্ধায় পলাশবাড়ীতে ভারতীয় ফেন্সিডিলসহ দুই মাদক কারবারিকে আটক করেছে পুলিশ।
সোমবার (২ নভেম্বর) সকালে পাঠোনো এক প্রেস বিজ্ঞপ্তিতে আটকের বিষয়টি নিশ্চিত করেন গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তাফিজুর রহমান।
আটক মাদক কারবারি মিলন মোল্লা (৪১) পলাশবাড়ী উপজেলার গ্রানাডা গ্রামের আজিজ মোল্লার ছেলে এবং লিপি বেগম (৩৭) মিলন মোল্লার স্ত্রী।
প্রেস বিজ্ঞপ্তিতে ডিবি পুলিশ জানায়, মিলন মোল্লা দীর্ঘদিন ধরে হিলি বর্ডার থেকে গোপনে ভারতীয় ফেন্সিডিল বাড়িতে নিয়ে আসত। মিলন ও তার স্ত্রী এসব মাদক ঘরের মেঝেতে মাটির নিচে রেখে কৌশলে মাদকের কারবার করে আসছিল। বিভিন্ন এলাকা থেকে মাদক সেবীরা নিয়মিত তার বাড়িতে আসলে এলাকাবাসীর সন্দেহ হয়। বিষয়টি তারা পুলিশকে জানালে পুলিশ নজরদাড়ি শুরু করে।
পরে গত (৩১ অক্টোবর ) গোপন সংবাদের ভিত্তিতে স্থানীয়দের সহযোগিতায় মিলন মোল্লার বাড়ীতে তল্লাশি চালানো হয়। এ সময় তার ঘরের মেঝের মাটির নিচে কৌশলে রাখা ২৫ বোতল ফেন্সিডিলসহ তাদের আটক করা হয়।
এ ঘটনায় তাদের বিরুদ্ধে পলাশবাড়ী থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে বলে প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করেন করা হয়।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি