চট্টগ্রামে বাসায় ঢুকে যুবককে পিটিয়ে হত্যা

প্রকাশিত: 12:31 PM, November 28, 2023

চট্টগ্রামে বাসায় ঢুকে যুবককে পিটিয়ে হত্যা
প্রতিনিধি, চট্টগ্রাম: চট্টগ্রামে বাসায় ঢুকে এক যুবককে পিটিয়ে হত্যা করা হয়েছে। গতকাল সোমবার রাতে নগরের রিয়াজউদ্দিন বাজারে এ ঘটনা ঘটে। এ ঘটনায় আজ মঙ্গলবার ভোর পর্যন্ত অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

 

নিহত সুমন সাহা (৪৫) রিয়াজউদ্দিন বাজারের আব্দুল্লাহ সিদ্দিকী রোডে আরএস টাওয়ার নামে একটি ভবনের দ্বিতীয় তলায় ব্যাচেলর বাসায় থাকতেন। পুলিশের ধারণা, স্বর্ণ ও মাদকের চোরাচালানের বিরোধের জেরে ওই যুবককে হত্যা করা হয়েছে।

 

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) সহকারি কমিশনার অতনু চক্রবর্তী জানান, রাতে বাসায় ঢুকে কিছু লোক সুমন সাহাকে বেধড়ক মারধর করেন। এতে তার মৃত্যু হয়। মারধরের আঘাতে নিহতের শরীরে রক্তের জমাটবাঁধা কালচে দাগ হয়ে গেছে। এ ঘটনায় জড়িত সন্দেহে গ্রেপ্তার তিনজনকে থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ সংবাদ