সিলেট ১লা মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ |
প্রকাশিত: ১০:১০ অপরাহ্ণ, মে ৩১, ২০২০
প্রতিনিধি, ছাতক:
ছাতকে এসএসসি পরীক্ষার ফলাফলে ২৬টি জিপিএ-৫ পেয়ে শতভাগ ফলাফলসহ উপজেলার শীর্ষে রয়েছে ছাতক সরকারী বহুমুখী মডেল উচ্চ বিদ্যালয়। এছাড়া শতভাগ ফলাফলসহ ১৬ টি জিপিএ-৫ লাভ করে ছাতক সিমেন্ট কারখানা উচ্চ বিদ্যালয় রয়েছে ২য় স্থানে এবং ১১টি জিপিএ-৫ পেয়ে ৩য় স্থানে রয়েছে গোবিন্দগঞ্জ বহুমুখী উচ্চ বিদ্যালয়।
এবছর এসএসসি পরীক্ষায় অংশ নেয়া ৩ হাজার ৯২৭ জন শিক্ষার্থীর মধ্যে কৃতকার্য হয়েছে ৩ হাজার ২৪৭জন। জিপিএ-৫ লাভ করেছে ১১৯ জন শিক্ষার্থী। পাশের হার শতকরা ৮১.৭৫ শতাংশ।
এছাড়া এসএসসি পরীক্ষায় চন্দ্রনাথ বালিকা উচ্চ বিদ্যালয় ও সাউথওয়েষ্ট সালেহ আহমদ স্কুল এন্ড কলেজের ১০জন করে পরীক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে । সমতা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজ ও হাজী জামালউদ্দিন উচ্চ বিদ্যালয়ের ৭জন করে পরীক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে, সিলেট পাল্প এন্ড পেপার মিল উচ্চ বিদ্যালয় ৬টি, শতভাগ ফলাফলসহ হায়দরপুর উচ্চ বিদ্যালয় ৪টি, ইসলামপুর উচ্চ বিদ্যালয় ও একতা উচ্চ বিদ্যালয় ৩টি করে, বড়কাপন অষ্টগ্রাম উচ্চ বিদ্যালয় ২টি, শতভাগসহ পঞ্চগ্রাম উচ্চ বিদ্যালয় ২টি, এলপি উচ্চ বিদ্যালয় ২টি, ঝিগলী উচ্চ বিদ্যালয় এন্ড কলেজ ২টি, হাজী আব্দুল খালিক উচ্চ বিদ্যালয় ২টি, নতুনবাজার উচ্চ বিদ্যালয় ২টি এবং ১টি করে মঈনপুর উচ্চ বিদ্যালয়, শুকুরুন্নেছা চৌধুরী উচ্চ বিদ্যালয়, হাজী কমর আলী উচ্চ বিদ্যালয়, ছাতক ইউনিয়ন মডেল উচ্চ বিদ্যালয় ও আলহাজ্ব আয়াজুর রহমান উচ্চ বিদ্যালয় জিপিএ-৫ লাভ করেছে।
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা পুলিন চন্দ্র রায় ফলাফলে সন্তোষ প্রকাশ করে জানান, ভবিষ্যতে আরো ভালো ফলাফলের জন্য সার্বিক প্রচেষ্টা অব্যাহত রাখা হবে।
ছাতক উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. গোলাম কবির এসএসসির ফলাফলে সন্তোষ প্রকাশ করেছেন। যাদের ফলাফল আশানুরূপ হয়নি তাদের শিক্ষক-শিক্ষিকা ও অভিভাবকদের পরিশ্রমের মাধ্যমে আগামীতে ফলাফলকে আরো এগিয়ে নিতে হবে বলে তিনি জানান।
প্রভাতবেলা/এমএ

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি