সিলেট ১৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ |
প্রকাশিত: ১১:১৭ পূর্বাহ্ণ, জুন ৪, ২০২০
প্রভাতবেলা প্রতিবেদক: জাতীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ফরিদা ইয়াসমিনের মা ও বাংলাদেশ প্রতিদিন সম্পাদক নঈম নিজামের শাশুড়ি জাহানারা হোসেন (৭৬) আর নেই (ইন্নালিল্লাহি…রাজিউন)।বুধবার (৩ জুন) রাত ১২টা ৩০ মিনিটে রাজধানীর পপুলার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।
তিনি বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন। মৃত্যুকালে তিনি ৫ মেয়ে, ৪ ছেলে, নাতি-নাতনি ও অসংখ্য আত্মীয়-স্বজনদের রেখে গেছেন।
তিনি তার নয় ছেলেমেয়েকে উচ্চ শিক্ষায় শিক্ষিত করেছেন। তারা সবাই স্ব-স্ব ক্ষেত্রে প্রতিষ্ঠিত। গত বছর রত্নগর্ভা মা হিসেবে সম্মাননা পেয়েছেন।
প্রভাতবেলা সম্পাদক কবীর আহমদ সোহেল মরহুমার রুহের মাগফেরাত কামনা ও শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি