জার্মানের শপিং মলে গুলি: অন্তত ৬জন নিহত

প্রকাশিত: 3:40 AM, July 23, 2016

প্রভাতবেলা ডেস্ক:  জার্মানির দক্ষিণাঞ্চলীয় শহর মিউনিখে একটি শপিং সেন্টারে গোলাগুলির পর সেখানে সন্ত্রাসীদের খোঁজে ব্যাপক পুলিশি তৎপরতার খবর পাওয়া যাচ্ছে।অন্তত ৬ জন মানুষের নিহত হবার খবর পাওয়া যাচ্ছে।
উপরে ভিডিওতে দেখুন সেখানকার পরিস্থিতির চিত্র।পুলিশ মনে করছে একজনের বেশি হামলাকারী হামলা চালিয়েছে।
শহরের মুজাখ এলাকায় অলিম্পিয়া শপিং মলের চারপাশের এলাকা ঘিরে দেওয়া হয়েছে।
এলাকা জুড়ে চলছে ব্যাপক পুলিশি অভিযান। শহরের সব যানবাহন চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে।
মিউনিখ পুলিশ মানুষজনকে ওই এলাকার ধারেকাছে না যাবার পরামর্শ দিচ্ছে।
ঘিরে রাখা হয়েছে গোটা এলাকা।
সোমবার বাভারিয়ায় একটি ট্রেনে একজন অভিবাসী পাঁচজনকে কুড়াল আর ছুরি নিয়ে আক্রমণ করার পর নিরাপত্তা বাহিনীকে সতর্ক অবস্থায় রাখা হয়েছে।
ওই ঘটনার পর আরো হামলার আশঙ্কা সম্পর্কে কর্তৃপক্ষকে সতর্ক করা হয়েছিল। বিবিসি, আলজাজিরা

সর্বশেষ সংবাদ