জীবননগরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্কুল ছাত্রের মৃত্যু

প্রকাশিত: 5:33 PM, September 8, 2020

জীবননগরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্কুল ছাত্রের মৃত্যু

প্রতিনিধি,চুয়াডাঙ্গা:

চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার মৃগেমারী গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শুভ (১১) নামের ৫ম শ্রেণীর এক স্কুল ছাত্রের মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার সকাল ১১টার সময় এ দুর্ঘটনা ঘটে।

মৃত শুভ জীবননগর উপজেলার মৃগেমারী গ্রামের নজরুল ইসলামের ছেলে।

স্থানীয়রা জানান, শুভ পিকনিকের সাউন্ড বক্স লাগাতে গেলে অসাবধানতাবসত বৈদ্যুতিক তারে হাত লাগলে সে গুরুতর আহত হয়। স্থানীয়রা শুভকে উদ্ধার করে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) ফেরদৌস ওয়াহিদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ সংবাদ