জুড়ীতে পানিতে ডুবে তরুণের মৃত্যু

প্রকাশিত: 1:18 PM, June 7, 2017

এম রাজু আহমেদ, জুড়ী: মৌলভীবাজারের জুড়ী উপজেলার ভোগতেরা গ্রামের আব্দুল জলিলের পুত্র জাকির হোসেন (১৮) র ৭জুন পানিতে ডুবে মৃত্যু হয়েছে।
বুধবার সকাল অানুমানিক ৭টায় তাঁর ভাইকে নিয়ে পার্শ্ববর্তী শাহ খাকীর খালে ( জিয়ার খাল) মাছ ধরতে গেলে এক পর্যায়ে প্রচন্ড গরম লাগলে জাকির পানিতে নেমে ডুবাতে থাকে, কিছুক্ষণ পর জাকিরের ভাই জাকিরকে ডুব থেকে না উটতে দেখে চিৎকার করলে প্রত্যক্ষদর্শী ও এলাকার লোকজন ছুটে এসে ৩ঘন্টা ব্যাপী উদ্ধারের চেষ্টা করে কোন খোঁজ পাননি। খবর পেয়ে কুলাউড়া ফায়ার সার্ভিস এসে তাঁর মৃতদেহ উদ্ধার করে।

সর্বশেষ সংবাদ