ঝুঁকির মুখে মসজিদের মিনার

প্রকাশিত: 10:21 PM, July 31, 2016

জুনেদ আহমদ রুনু, ছাতক : ছাতকের মঈন পুর কেন্দ্রীয় জামে মসজিদের মিনার ভবনটি খুবই ঝুঁকির মুখে।  যে কোনু সময় ধসে যেতে পারে । ভবনটি মেরামত বা অপসারণ করার কোন উদ্যোগ নেই কতৃর্পক্ষের । ফলে আতংক বিরাজ করছে মুসল্লি ও সচেতন মহলের মধ্যে। ইতোমধ্যে প্রানের ভয়ে মসজিদের মিনার ভবনে থাকা ইমাম মোয়াজ্জীন আশ্রয় নিয়েছেন পাশের বাড়িতে। মসজিদের মুয়াজ্জিন ইলিয়াছ বলেন, বিগত কয়েক দিন টানা ভুমিকম্প হলে মিনার ভবনটি খুবই ঝুঁকিপূর্ন হয়েছে। মিনার ভবনে থাকা সম্ভব হচ্ছে না।মঈনপুর গ্রামের প্রবীন মুরুব্বি ও মসজিদ পরিচালনা কমিটির সদস্য ইউসুফ আলী ইউসুফ বলেন,পুরাতন মিনার ভবনটি যে কোন সময় ধসে যেতে পারে এতে প্রান নাশের আশংকা  রয়েছ।   এলাকার সচেতন মহল  অনতিবিলম্বে মসজিদের মিনার ভবনটি অপসারণের দাবী জানিয়েছেন।

সর্বশেষ সংবাদ