সিলেট ১৬ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩রা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ |
প্রকাশিত: ৩:০৭ অপরাহ্ণ, এপ্রিল ২, ২০২০
প্রভাতবেলা প্রতিবেদক:
করোনাভাইরাসের সংক্রমণ বাড়ায় আতঙ্কে বাংলাদেশ ছেড়েছেন ৩২৭ জন জাপানি নাগরিক।
বৃহস্পতিবার (২ এপ্রিল) সকাল ১০টার দিকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিশেষ ফ্লাইট বিজি ৪০০১ যোগে তারা ঢাকা ছাড়েন।
বিশেষ ওই ফ্লাইটে ৩২৭ জন জাপানি নাগরিক রয়েছেন। এদের মধ্যে বাংলাদেশে কর্মরত দেশটির দূতাবাসের কর্মকর্তা ও বিভিন্ন উন্নয়ন সংস্থায় কর্মরত কর্মকর্তারাও রয়েছেন বলে জানা গেছে।
বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের উপ-মহাব্যবস্থাপক তাহেরা খন্দকার বলেন, বিশেষ ফ্লাইটটিতে আমার জানা মতে ৩২৭ জন জাপানি যাত্রী রয়েছেন। ফ্লাইটটি সকাল ১০টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছাড়ে।
জানা গেছে, করোনাভাইরাস নিয়ে বর্তমান পরিস্থিতিতে জাপান দূতাবাস নিজ দেশের নাগরিকদের ফিরিয়ে নিতে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়কে অবহিত করলে বিশেষ এ ফ্লাইটের ব্যবস্থা করা হয়।
প্রভাতবেলা/এমএ

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি