তাহিরপুরে সহোদর নিখোঁজ

প্রকাশিত: ৭:৩৩ অপরাহ্ণ, জুলাই ৬, ২০১৭

তাহিরপুর সংবাদদাতা: সুনামগঞ্জের তাহিরপুরে দুই সহোদর ৪দিন ধরে নিখোঁজ রয়েছে। তারা হচ্ছে সুনামগঞ্জ জেলার তাহিরপুর উপজেলার বালিজুরী গ্রামের মো. ছাইদুল ইসলামের পুত্র মো. আবু সুফিয়ান বাবু (১৩) ও মো. আবু তালহা (১১)। তারা যথাক্রমে বালিজুরী হাজী এলাহী বক্স উচ্চ বিদ্যালয়ের ৭মও ৬ষ্ট শ্রেণীর ছাত্র।

গত ২জুলাই সাড়ে ৮টায় বাড়ি থেকে বের হয়ে তারা আর ঘরে ফিরেনি। এ সময় আবু সুফিয়ান বাবুর পরনে ছিল হলুদ গেঞ্জি ও সাদা-কালো রংয়ের টাউজার এবং আবু তালহার পরনে ছিলো নীল গেঞ্জি ও কালো রংয়ের টাউজার। সম্ভাব্য অনেকস্থানে খোঁজ নিয়ে তাদের সন্ধ্যান না পাওয়ায় চাচা মো. আজিজুল ইসলাম গত ০৮জুলাই তাহিরপুর থানায় ১২৫নং সাধারণ ডায়েরী করেছেন।

তাহিরপুর থানার ওসি (তদন্ত) মো. আসাদুজ্জামান হাওলাদার বুধবার রাতে জানান, দুই সহোদর স্কুল ছাত্রের পিতা সাইদুল ইসলাম থানায় সাধারন ডায়েরি করার পর দেশের সব পুলিশ স্টেশনে তাদের সন্ধানে বেতার বার্তা পাঠানো হয়েছে। বুধবার রাত পর্যন্ত তাদের এখনও খোজে পাওয়া যায়নি।

সর্বশেষ সংবাদ