সিলেট | |
প্রকাশিত: 2:39 PM, August 27, 2020
প্রতিনিধি, সুনামগঞ্জ:
সুনামগঞ্জের তাহিরপুরে ৮ বছরের শিশু ধর্ষণের অভিযোগে জহুর মিয়া (৩১) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, জহুর মিয়া শিশুটিকে কৌশলে একাধিক সময়ে পরপর তিনবার তার নিজবসত ঘরে নিয়ে ধর্ষণ করে। মঙ্গলবার শিশুটিকে আবার একই কায়দায় ধর্ষণ করা হলে শিশুটি তার মাকে গোপনাঙ্গে ব্যথা অনুভূত হওয়ার বিষয়টি জানায়।
এক পর্যায়ে শিশুটি তার মাকে জানায় জহুর মিয়া তাকে বিভিন্ন প্রলোভন দেখিয়ে বিভিন্ন সময়ে তিনবার ধর্ষণ করে। পরে ধর্ষিতার মা বিষয়টি থানায় অবগত করলে পুলিশ দ্রুত অভিযান চালিয়ে পার্শ্ববর্তী বিশ্বম্ভরপুর থানার গামাইতলা নামক স্থান থেকে জহির মিয়াকে গ্রেফতার করা হয়।
তাহিরপুর থানার অফিসার ইনচার্জ মো. আতিকুর রহমান জানান, এ ঘটনায় ধর্ষিত শিশুটির মা নারী ও শিশু নির্যাতন দমন আইনে তাহিরপুর থানায় একটি মামলা দায়ের করেছেন। এরপর পুলিশ জহুর মিয়াকে গ্রেপ্তার করে। এবং ধর্ষণের শিকার শিশুটিকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি