দিরাইয়ে ৩ গ্রামের শিক্ষার্থীদের স্কুল বর্জনের ঘোষনা

প্রকাশিত: 9:42 PM, August 20, 2016

আবু হানিফ চৌধুরী, সুনামগঞ্জ: দিরাই উপজেলার জগদল আল-ফারুক দ্বী-মুখী উচ্চবিদ্যালয়ের দশম শ্রেনীর ছাত্র সফোয়ান হোসেন তার সহপাঠী জনৈক এক ছাত্রীর সাথে অনৈতিক কার্যকলাপের ঘটনার প্রতিবাদে ফুঁসে উঠছে এলাকাবাসি । সে অত্র স্কুলের কেরানি দেলোয়ার হোসেনের পুত্র। এ ঘটনার প্রতিবাদে ও শাস্তির দাবীতে দাষনাগাও,রায়বাংগালি,বাসুরীসহ এই ৩ গ্রামের ছাত্র ছাত্রী স্কুল বর্জনের ঘোষনা দিয়েছে। অভিযুক্ত সফোয়ানের শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল করছে জগদল গ্রামের যুবসমাজ। শনিবার সকাল ১১ টায় জগদল বাজার থেকে মিছিল শুরু করে স্কুল প্রাঙ্গণ এ এসে শেষ হয়। মিছিল শেষে প্রধান শিক্ষক বরাবর স্বারক লিপি প্রদান করে যুবসমাজ। তারা ৭২ ঘন্টার সময় দিয়ে বলেন, এর ভিতরে অভিযক্ত ছাত্রের দৃষ্টান্তমুলক শাস্তির দাবী করা হয়। তা না হলে স্কুল গেইট এ থালা সহ কঠোর কর্মসুচির ঘোষনা দেয়া হবে বলে তারা জানান।

বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন,রুপ মিয়া,বাদশা মিয়া,শিল্পি, সাব্বির মিয়া,মোরাদ হোসেন,জমির হোসেন মেম্বার,আবুল মুক্তাদির,তানভীর আহমদ, আবু বক্কর,হেলাল মিয়া,সুহেল মিয়া,ছাদিক মিয়া,রাহেল মিয়া,সাঈদুল,খসরু,জামাল,জমির, তেরাব আলী, মুস্তাক,মুহিবুর,মাহমুদুল হক স্বপন, আলী আকবর, প্রমুখ। ঘটনার প্রতিবাদে দাষনাগাও,রায়বাংগালি,বাসুরী ছাত্র ছাত্রী স্কুলে আসা বন্ধ করে দিয়েছে বলে জানিয়েছেন স্কুল কমিটির এক সদস্য।
জানা যায়, গত বৃহস্পতিবার স্কুল চলাকালীন সময়ে অভিযুক্ত সফোয়ান হোসেন স্কুলের একটি রুম খালি পেয়ে কৌশলে একই শ্রেনীর ছাত্রীকে নিয়ে গিয়ে খারাপ কাজ করার চেষ্টা করে। এমন সময় অত্র স্কুলের সহকারী প্রধান শিক্ষক জসিম উদ্দিন ক্লাস রুমের দরজা খুলে ফেললে তাদেরকে আপত্তিকর অবস্থায় দেখে ফেলেন, তখন ছাত্রীটি কান্নাকাটি শুরু করে দেয়। এ ব্যাপারে সহকারি প্রধান শিক্ষক জসিম উদ্দিন বলেন, ঘটনা ঘটেছে টিকই,রটেছে বেশি, তবে শিক্ষা প্রতিষ্ঠানে এমন অনৈতিক কর্যকলাপ দু:খজনক। আগামী বুধবার বিষয়টি নিস্পত্তি করতে বসা হবে বলে তিনি জানান।

সর্বশেষ সংবাদ