দেশের মানুষ যেন দু’বেলা দু’মুঠো খেতে পারে- প্রধানমন্ত্রী

প্রকাশিত: 6:23 PM, May 30, 2018

প্রভাতবেলা প্রতিবেদকঃ কোনো পুরস্কারের প্রতি আমার প্রবৃত্তি নেই, বলে জানান জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

প্রধানমন্ত্রী সাম্প্রতিক ভারত সফর নিয়ে বুধবার (৩০ মে) বিকেলে গণভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে এই মন্তব্য করেন।

সম্প্রতি ভারত সফরে পশ্চিমবঙ্গের কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় প্রধানমন্ত্রীকে এ সফরে ডি.লিট ডিগ্রিতে সম্মানিত করে।

একটি জাতীয় দৈনিকের সম্পাদকের অভিনন্দনের প্রতিক্রিয়ায় প্রধানমন্ত্রী বলেন, ‘কোনো পুরস্কারের প্রতি আমার প্রবৃত্তি নেই। আমি চাই আমার দেশের মানুষ যেন দু’বেলা দু’মুঠো খেতে জেনো পারে। কোনো পুরস্কারের জন্য লবিস্ট নিয়োগের আর্থিক সামর্থ্যও নেই আমার। বরং আমার টাকা গরিবের মাঝে বিলিয়ে দিতে চাই’।

 

সাম্প্রতিক ভারত সফরে তিস্তা চুক্তির অগ্রগতির বিষয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘তিস্তার ন্যায্য হিস্যা আদায়ে দু’দেশের মধ্যকার যৌথ নদী কমিশনে আলোচনা চলছে’।

 

ভারতের পশ্চিমবঙ্গ সফরে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের সঙ্গে আলোচনা হয়েছে। এতে করে তিস্তা চুক্তির বিষয়ে সুনির্দিষ্ট কোনো কথা হয়েছে কি-না,  এক প্রশ্নের জবাবে তিস্তা চুক্তি প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, ‘পশ্চিমবঙ্গ সফরে গিয়েছি বাংলাদেশ ভবন উদ্বোধন অনুষ্ঠানে যোগ দিতে। সেটাই আমাদের কাছে গুরুত্বপূর্ণ ছিল। তিস্তা চুক্তির বিষয়ে আমাদের দু’দেশের যৌথ নদী কমিশন আছে। তারা সেখানে আলোচনায় অংশ নিয়েছে’।

আরও পড়ুন  ইমরান এইচ সরকার আটক

 

ভারত সফর অত্যন্ত ফলপ্রসূ উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, ‘ মধ্য দিয়ে দু’দেশের সম্পর্ক আরও সুদৃঢ় হয়েছে’।

ভারতের পশ্চিমবঙ্গে দুই দিনের সরকারি সফর শেষে গত শনিবার (২৬ মে) রাতে দেশে ফেরেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এর আগে গত শুক্রবার (২৫ মে) ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আমন্ত্রণে সম্মানিত অতিথি হিসেবে তিনি শান্তিনিকেতনে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনে যোগ দেন।

 

সেখানে বিশ্বভারতীতে বাংলাদেশ সরকারের অর্থায়নে নির্মিত ‘বাংলাদেশ ভবন’ উদ্বোধন করেন দুই প্রধানমন্ত্রী। সফরকালীন সময় দ্বিপাক্ষিক বৈঠকও উভয় দেশের রাষ্ট্রপ্রধানেরা।

এরপর শনিবার (২৬ মে) পশ্চিমবঙ্গের আসানসোলে কাজী নজরুল বিশ্ববিদ্যালয় থেকে সম্মানসূচক ডি লিট ডিগ্রি গ্রহণ করেন শেখ হাসিনা।

দেশে ফেরার আগে কলকাতায় পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গেও বৈঠক করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

 

এছাড়া, শেখ হাসিনা তার এ সফরে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতিবিজড়িত ‘জোড়াসাঁকো ঠাকুরবাড়ি’ এবং কলকাতায় ঐতিহাসিক ‘নেতাজি সুভাষ চন্দ্র বসু’ জাদুঘর পরিদর্শন করেন।

আরও পড়ুন  ঢাকাবাসীর জন্য উপহার এলিভেটেড এক্সপ্রেসওয়ে : প্রধানমন্ত্রী

২৬ মে রাতে দেশে ফেরেন শেখ হাসিনা। এ সফরে তার সঙ্গে ছিলেন ছোট বোন শেখ রেহানা এবং সরকারের কয়েকজন মন্ত্রী ও ঊর্ধ্বতন কর্মকর্তা।

 

 

সর্বশেষ সংবাদ