দেশে করোনায় আক্রান্ত ৩ লাখ ছাড়াল

প্রকাশিত: ৪:১১ অপরাহ্ণ, আগস্ট ২৬, ২০২০

দেশে করোনায় আক্রান্ত ৩ লাখ ছাড়াল

প্রভাতবেলা প্রতিবেদক:

দেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ২ হাজার ৫১৯ জন। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা ৩ লাখ ২ হাজার ১৪৭ জন। করোনায় আক্রান্ত হয়ে আরও ৫৪ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মারা গেছেন ৪ হাজার ৮২ জন।

বুধবার (২৬ আগস্ট) দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ১৫ হাজার ৭০ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে ২ হাজার ৫১৯ জনের দেহে কোভিড-১৯ সংক্রমণ পাওয়া গেছে। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা ৩ লাখ ২ হাজার ১৪৭ জন। গত ২৪ ঘণ্টায় ৫৪ জনের মৃত্যু হয়েছে। করোনায় এ পর্যন্ত ৪ হাজার ৮২ জনের মৃত্যু হয়েছে।

এতে আরও বলা হয়, গত ২৪ ঘণ্টায় কোভিড-১৯ সংক্রমণ থেকে মুক্ত হয়েছেন ৩ হাজার ৪২৭ জন। এ পর্যন্ত সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন ১ লাখ ৯০ হাজার ১৮৩ জন।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ সংবাদ