সিলেট | |
প্রকাশিত: 7:02 PM, July 7, 2017
প্রতিনিধি তাহিরপুর: সুনামগঞ্জের ধর্মাশা উপজেলায় মধ্যনগর থানাধীন বংশীকুন্দা উত্তর ইউনিয়নে ভিজিএফ চাল ও টাকা বিতরন করা হয়েছে। গত বৃহস্পতি বার সকালে মধ্যনগর থানা সদরে ৩ কেজি চাউল ও নগদ ৫শত টাকা করে বংশীকুন্দা উত্তর ইউনিয়নে ১৫জন মুক্তিযোদ্ধা ও ৫শত ৪১টি পরিবারে বিতরন করা হয়।
বিতরন কালে অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন, খাদ্য গুদামের ত্রাণ কর্মকর্তা আশিষ রায়, বংশীকুন্দা উত্তর ইউপি চেয়ারম্যান বিল্লাল হোসেন, ধর্মপাশা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার নুরুল হক, মধ্যনগর থানার যুবলীগ সভাপতি মোস্তাক আহম্মেদ, সাধারন সম্পাদক বিদ্যুৎ কান্তি সরকার, বংশীকুন্দা উত্তর ইউপি আওয়ামীলীগ সভাপতি মো. আবু সাঈদ, কৃষক প্রতিনিধি শফিকুল ইসলাম সবুজ, ইউপি সদস্য নুরুল ইসলাম, কামাল হোসেন, শুক্কুর আলী সহ দুর্যোগ ও ত্রাণ বিষয়ের সদস্য বৃন্দ।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি