সিলেট ২৬শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ |
প্রকাশিত: ৭:৪৯ অপরাহ্ণ, জুন ২, ২০২০
প্রতিনিধি, নবীগঞ্জ:
হবিগঞ্জের নবীগঞ্জের আউশকান্দিতে ইয়াবা ও গাঁজাসহ সিনবাদ নামের মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ৷
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, আকটকৃত যুবক দীর্ঘদিন যাবৎ আউশকান্দি এলাকাসহ বিভিন্ন এলাকায় মাদকের সিন্ডিকেট গড়ে বেপরোয়া হয়ে উঠেছে। এই চক্রের হোতা সিনবাদের বিরুদ্ধে রয়েছে চোরাইকৃত মোটরসাইকেল বেচাকেনা ও মাদক পাচারের মতো গুরুতর অভিযোগ।
গত সোমবার সন্ধ্যারাতে নবীগঞ্জ থানার এসআই ফখরুজ্জামান গোপন সংবাদের ভিত্তিতে একদল পুলিশ নিয়ে আউশকান্দি বাজারের একটি চায়ের দোকানে সামনে শরীরে তল্লাশি করে ১২টি ইয়াবা ট্যাবলেট ও ১০ পুরিয়া গাঁজাসহ সিনবাদকে আটক করে। আটককৃত সিনবাদ দীর্ঘদিন যাবৎ আউশকান্দি এলাকায় বাসা ভাড়া নিয়ে বসবাস করছে।
নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা বিশ্বজিত কুমার পাল ভ্রাম্যমাণ আদালত বসিয়ে মাদক ব্যবসায়ীকে ৩ মাসের কারাদণ্ড, ৫শ টাকা জরিমানা দেয়।
এলাকার সচেতন মহলের দাবি মাদক সিন্ডিকেটের হোতা এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ীরা অত্র এলাকার আউশকান্দি, গোপলার বাজার, ইনাতগঞ্জ বাজারসহ দীঘলবাক ইউনিয়নের প্রত্যন্ত অঞ্চলে বছরের পর বছর ধরে মাদক ব্যবসায় করে আসছে। বিভিন্ন সময়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে ধরা পড়লেও কিছুদিন যেতে না যেতেই আবারো জেল থেকে বের হয়ে আবারও জড়িয়ে পড়ে মাদক ব্যবসায়। এতে এলাকায় চুরি, ছিনতাইসহ নানা অপরাধ কর্মকাণ্ড দিন দিন বৃদ্ধি পাচ্ছে৷ এই মাদক সিন্ডিকেটকে কঠোর হস্তে দমন করতে না পারলে ধ্বংসের পথে ধাবিত হবে যুব সমাজ৷ তাই প্রশাসনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করছেন সচেতন মহল৷
প্রভাতবেলা/এমএ

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি