নবীগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ১

প্রকাশিত: 1:13 PM, April 5, 2020

নবীগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ১

 

প্রতিনিধি, নবীগঞ্জ:

নবীগঞ্জের বেগমপুর এলাকায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। দুর্ঘটনায় আহত হয়েছেন আরো একজন।

নিহত খেলু মিয়া (৩০) সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর গ্রামের নূর ইসলামের পুত্র। রোববার (৫ এপ্রিল) সকালে বেগমপুর নামক স্থানে এ দুর্ঘটনাটি ঘটে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, বানিয়াচং মামার বাড়ি যাওয়ার পথিমধ্যে নবীগঞ্জ উপজেলা করগাঁও ইউনিয়নের বেগমপুর নামকস্থানে পৌঁছামাত্র মোটরসাইকেল দুর্ঘটনায় সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর গ্রামের নূর ইসলামের পুত্র খেলু মিয়া (৩০) ঘটনাস্থলে নিহত হন। এতে গুরুতর আহত হন আব্দুল বারিক মিয়ার পুত্র সেজু মিয়া।

খবর পেয়ে নবীগঞ্জ থানার একদল পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করেন। বিষয়টি নিশ্চিত করেন নবীগঞ্জ থানার (ওসি) আজিজুর রহমান।

প্রভাতবেলা/এমএ

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন...

সর্বশেষ সংবাদ