সিলেট | |
প্রকাশিত: 3:17 PM, December 17, 2023
আজ রোববার দুপুরে জেলা রিটার্নিং কর্মকর্তা সিলেটের জেলা প্রাশাসক তার মনোনয়নপত্র প্রত্যাহারের আবেদন গ্রহণ করেন। গত কয়েকদিন ধরেই তিনি নির্বাচন থেকে সরে দাঁড়াবেন বলে গুঞ্জন শোনা যাচ্ছিল।
মিসবাহ উদ্দিন সিরাজ সিলেট-১ ও ৩ আসন থেকে আওয়ামী লীগের দলীয় মনোনয়নপত্র সংগ্রহ করেছিলেন। কিন্তু কোনো আসনে দলীয় মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে সিলেট-১ আসনে মনোনয়নপত্র জমা দেন। ওই আসনে দলীয় মনোনয়ন পেয়েছেন বর্তমান এমপি পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন।
স্বতন্ত্র প্রার্থী হওয়ায় ধারণা করা হচ্ছিল, ড. মোমেন ও মিসবাহ সিরাজের মধ্যে তুমুল প্রতিদ্বন্দ্বিতা হবে। কিন্তু মিসবাহ সিরাজ প্রার্থিতা প্রত্যাহার করে নেওয়ায় ওই আসনে নির্বাচন হবে নিরুত্তাপ। কারণ, সিলেট-১ আসন থেকে বাকি যেসব প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন তাদের সাংগঠনিক ভিত তেমন একটা নেই।
আসনটি থেকে জাতীয় পার্টি থেকে মনোনয়ন পেয়েছিলেন নগর জাতীয় পার্টির সভাপতি ও গত সিটি নির্বাচনে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতাকারী নজরুল ইসলাম বাবুল। কিন্তু তিনি ড. মোমেনের প্রতি সমর্থন জানিয়ে মনোনয়নপত্র জমা দেননি।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি