সিলেট ২০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ |
প্রকাশিত: ১১:৫৮ অপরাহ্ণ, জুন ১, ২০১৮
মাঠে ময়দানে প্রতিবেদকঃ বাংলাদেশ নারী ক্রিকেট দল মালয়েশিয়ার কুয়ালামপুরে পৌঁছেছে।
বাংলাদেশ টুর্নামেন্টের ফাইনালে খেলার টার্গেট নিয়ে যাচ্ছে কুয়ালামপুর। যাত্রার আগে বাংলাদেশ নারী টি ২০ দলের অধিনায়ক সালমা খাতুন আশার কথা শুনিয়ে গেছেন।
আইসিসি এশিয়া কাপ টি ২০ টুর্নামেন্টে অংশ নেবার লক্ষ্যে আজ শুক্রবার (১জুন) দুপুরে দেশ ছেড়ে গেছে সালমা খাতুনের দল।
মালয়েশিয়ার কুয়ালালাম্পুরে ৩জুন শুরু হচ্ছে ছয় জাতীর এশিয়া কাপ টি ২০ টুর্নামেন্টে। বাংলাদেশ ছাড়া আরো অংশ নিবে ভারত, পাকিস্তান, শ্রীলংকা, থাইল্যান্ড ও স্বাগতিক মালয়েশিয়া।
৩ জুন উদ্ধোধনী ম্যাচে মাঠে নামবে ভারত ও মালয়েশিয়া নারী দল।
উদ্ধোধনী দিনে অপর ম্যাচে বাংলাদেশের প্রথম ম্যাচ খেলবে শ্রীলংকার সঙ্গে রয়াল সেলাঙ্গের ক্লাব ক্রিকেট গ্রাউন্ডে।
দ্বিতীয় ম্যাচ ৪জুন পাকিস্তানের বিপক্ষে কিনরারা ওভাল, কুয়ালালামপুর গ্রাউন্ডে। ৬জুন ভারত, ৭ জুন থাইল্যান্ড ও ৯ জুন স্বাগতিক মালয়েশিয়ার মুখোমুখি হবে বাংলাদেশ দল। পয়েন্ট তালিকার শীর্ষ স্থানীয় দু দল ১ জুন ফাইনালের লড়াইয়ে নামবে।
বাংলাদেশ নারী টি ২০ অধিনায়ক বলেন, অবশ্যই আমরা ভালো ক্রিকেট খেলব। নিজেদের পরিকল্পনা অনুযায়ী খেলতে পারলে ভালো ফল নিয়ে আসতে পারব। আশা করি, আমরা ফাইনালে খেলব।’
সালমা খাতুন সদ্য দক্ষিণ আফ্রিকা সফরের অভিজ্ঞতা মালয়েশিয়ায় কাজে লাগাতে চান।
সালমা বলেন , ‘আমাদের বিশ্বাস আছে ভালো করার। লক্ষ্যটাও বড়। দক্ষিণ আফ্রিকা সফরে আমরা হারলেও ব্যাটিং, বোলিং-ফিল্ডিং সব বিষয়েই অনেক কিছু শিখেছি। সেগুলো এ সফরে কাজে লাগবে।’
নারী দলের ম্যানেজার নাজমুল আবেদিন ফাহিম আশাবাদী মেয়েরা ভাল করবে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের গেম ডেভেলপম্যান্ট বিভাগের এই অভিজ্ঞ কোচ বলেন, ‘দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশের হার দেখে অনেকেই হয়তো মনে করছেন সেখান থেকে কিছুই আনতে পারেনি আমাদের মেয়েরা। কিন্তু দক্ষিণ আফ্রিকার কন্ডিশনে আমি বলবো না কিছুই প্রাপ্তি নেই। সফরেও অভিজ্ঞতা হয়েছে মেয়েদের। ওখান থেকে যেটা শিখেছে, তা এশিয়া কাপে কাজে লাগাবে তারা।’
সর্বশেষ দক্ষিণ আফ্রিকা সফরে ছিলেন না আয়েশা রহমান। তিনি ফিরেছেন এশিয়া কাপের দলে।
বাংলাদেশ দলঃ সালমা খাতুন ( অধিনায়ক), রোমানা আহমেদ, নিগার সুলতানা ( উইকেট কিপার), ফারজানা হক, খাদিজাতুল কুবরা, ফাহিমা খাতুন, আয়েশা রহমান, জান্নাতুল সুমনা, নাহিদা আক্তার, পান্না ঘোষ, লিলি রানী বিশ্বাস, সানজিদা ইসলাম, শারমিন সুলতানা , জাহানারা আলম ও শারমিন সুলতানা ( উইকেট কিপার)।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি