ফেঞ্চুগঞ্জের ফের বন্যা

প্রকাশিত: ৪:৩০ অপরাহ্ণ, জুন ৫, ২০১৭

এমরান আহমেদ ,ফেঞ্চুগঞ্জ:সিলেট জেলার ফেঞ্চুগঞ্জ উপজেলার আওতাধীন কুশিয়ারা নদীর পানি বিপদসীমার উপরে প্রবাহিত হচ্ছে।সোমবার দুপুর পর্যন্ত নদীর পানি সাধারণ প্রবাহের চেয়ে ২৫ সে.মি. উপর দিয়ে প্রবাহিত হচ্ছে বলে জানা গেছে।

বিপদসীমার উপর  দিয়ে পানি প্রবাহিত হওয়ায় ফেন্ধুগন্জ উপজেলার পূর্ব বাজারের প্রধান সড়ক, এই রাস্তা দিয়ে অনেক সর্বসাধারণ ক্রেতা বিক্রেতা স্কুল কলেজের ছাত্র, ছাত্রি চলাচলের অনুপযোগী হয়ে উঠেছে।

ফেঞ্চুগঞ্জের প্রধান সড়কের উপর দিয়ে পানি চলাচল করছে এতে যানবাহন চলাচল প্রায় বন্ধ হয়ে গেছে ক্ষতিগ্রস্ত হচ্ছেন ফেঞ্চুগঞ্জের ব্যবসাপ্রতিষ্ঠানের মালিক, দোকানের বিতরে পানি ঢুকে নষ্ট হচ্ছে মালামাল,,

যেকোন সময় প্লাবিত হতে পারে নিম্নাঞ্চল ও নদী সংশ্লিষ্ট এলাকা।জানা গেছে, পাহাড়ী ঢলে নদীর পানি বৃদ্ধি পাওয়ায় এ অবস্থার সৃষ্টি হচ্ছে।স্থানীয়রা যেকোন ধরণের দুর্যোগ মোকাবেলায় প্রশাসনের সহায়তা চেয়েছেন।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ সংবাদ