বদলে গেছে শায়েস্তাগঞ্জ থানার চিত্র

প্রকাশিত: ৬:৩৪ অপরাহ্ণ, এপ্রিল ২৭, ২০২৪

বদলে গেছে শায়েস্তাগঞ্জ থানার চিত্র
প্রতিনিধি, শায়েস্তাগঞ্জ: হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ থানায় প্রবেশের সময় চোখে পড়ে বাতাসে দুলছে সূর্যমুখী ফুল । এ দৃশ্য দেখতে দেখতে মুগ্ধ হচ্ছেন থানায় আগতরা। থানা ভবনের পাশে পতিত জমি আবাদ করে ফলানো হয়েছে টমেটো, কাঁচা মরিচ, বেগুন, ধনিয়া, লাউ, পুইশাক, কলমিশাকসহ বিভিন্ন ধরণের সবজি। গাছে গাছে সবজি সহজেই দৃষ্টি কেড়ে নিচ্ছে।

এছাড়া এ থানা ভবন প্রাঙ্গণে রয়েছে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান এমপি রোপিত আম গাছ। সিলেট রেঞ্জের ডিআইজি শাহ মিজান শাফিউর রহমান বিপিএম (বার) পিপিএমও আম গাছ রোপণ করে গেছেন। কমলা গাছ রোপণ করেছেন হবিগঞ্জের পুলিশ সুপার আক্তার হোসেন বিপিএম সেবা।

 

 

পরিদর্শনকালে দেখা গেছে- আম গাছে আম, পেয়ারা গাছে পেয়ারা, পেঁপে গাছে পেঁপে, ডালিম গাছে ডালিম, কাঁঠাল গাছে কাঁঠাল ধরেছে। আছে কলা গাছ। গাছে রয়েছে কলা। আছে নানা প্রজাতির ওষুধি গাছ। আরও আছে নানা ধরণের ফুল গাছ। ফুল, ফল, সবজি ও ওষুধি গাছে বেষ্টিত থানা ভবন হয়ে উঠছে দৃষ্টিনন্দন। অনেকেই এসব দেখার জন্য থানায় আসছেন।

আরও পড়ুন  প্রধানমন্ত্রীকে নোবেল দেয়ার দাবীতে মানববন্ধন

থানার ওসি মোবারক হোসেন ভূইয়া ও ওসি (তদন্ত) উত্তম কুমার দাশ বলেন, মাননীয় পুলিশ সুপার স্যারের দিক-নির্দেশনায় থানা ভবনের পাশে পতিত জমিতে সবজি, ফুল, ফল ও ওষুধি গাছ রোপণ করা হয়েছে। নিয়মিত গাছের পরিচর্যা করা হয়। গাছে গাছে রয়েছে ফুল, ফল ও সবজি। থানায় আগতরা এসব দেখে মুগ্ধ হচ্ছেন। এখানে সবজি ও সূর্যমুখী ফুল চাষে স্থানীয় কৃষি বিভাগের পরামর্শ পাওয়া যাচ্ছে।

সর্বশেষ সংবাদ