সিলেট ৩১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ |
প্রকাশিত: ৯:৫৭ অপরাহ্ণ, জুন ১৭, ২০১৮
আনন্দ ঝর্না প্রতিবেদকঃ জ্যান্ত বাঘের সঙ্গে সরাসরি দেখা হয়েছে মিমের। কথাটা অবিশ্বাস্ব লাগলেও ঘটনা সত্যি। তবে বাঘ ছিল খাঁচায়।
আজ রোববার সকালে থাইল্যান্ডের নামুয়াং সাফারি পার্কে বেড়াতে যান মিম। সেখানে জ্যান্ত বাঘের খাঁচায় ঢুকে সত্যি সত্যিই বাঘকে ছুঁয়ে দেখেন দেশের জনপ্রিয় এই তারকা।
ফেসবুকে বাঘের সঙ্গে ছবি ও ভিডিও শেয়ার করে মিম লিখেছেন, ‘আমি অর্ধেক মৃত্যুর ভয়ে ছিলাম কিন্তু আপনারা ছবি দেখে আনন্দ পাবেন।’
বাঘের খাঁচায় যাওয়া প্রসঙ্গে মিম আরো বলেন, ‘যদিও খুব সাহস নিয়ে বাঘের খাঁচায় ঢুকেছি তারপরও ভয় কাজ করেছিল। সব মিলিয়ে রোমাঞ্চকর অভিজ্ঞতা হয়েছে।’
মূলত ব্যাংককে ঈদের ছুটি কাটাতে গেছেন মিম। তবে একা যাননি। সঙ্গে গিয়েছেন তাঁর বাবা-মা। সেখান বাবা-মার সঙ্গে দারুণ সময় পার করছেন তিনি।
এদিকে, ঈদ উপলক্ষে মিমের নতুন ছবি ‘সুলতান : দ্য সেভিয়ার’ মুক্তি পেয়েছে কলকাতায়। টলিউডের এই ছবিতে জিতের বিপরীতে অভিনয় করেছেন মিম। এ ছাড়া ছবিটিতে অভিনয় করেছেন প্রিয়াংকা সরকার।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি