বানিয়াচংয়ে ভেজাল বি‌রোধী অ‌ভিযা‌নে ৭ ব্যবসা প্রতিষ্ঠানকে জ‌রিমানা

প্রকাশিত: ৩:০০ অপরাহ্ণ, আগস্ট ২৭, ২০২০

বানিয়াচংয়ে ভেজাল বি‌রোধী অ‌ভিযা‌নে ৭ ব্যবসা প্রতিষ্ঠানকে জ‌রিমানা

প্র‌তি‌নি‌ধি, বা‌নিয়াচং:

হবিগঞ্জের বা‌নিয়াচ‌য়ে ভোক্তা অধিকার ও উপজেলা প্রশাসনের ভ্রাম্যমান আদালতের ভেজাল বিরোধী অভিযানে ৭টি ব্যবসা প্রতিষ্ঠানকে জ‌রিমানা প্রদান করা হয়েছে।

২৬ আগষ্ট বুধবার দুপুরে এবং সন্ধ্যায় দুই দফায় মেয়াদ উত্তীর্ণ পন্য বিক্রির অপরাধে উপজেলা সদরের বড়বাজারস্থ নিত্যপণ্য ব্যবসায়ী হানু মিয়াকে ৫ হাজার, আঃ মন্নান মিয়াকে ২ হাজার, হাফিজুর রহমানকে ৩ হাজার, মোর্শেদুর রহমানকে ৩ হাজার, হাজী আব্দু রশিদ ফার্মেসীকে ৩ হাজার, উজ্জল ফার্মেসীকে ২ হাজার ও ফল বিক্রেতা ছাদিকুরকে ৫শত টাকাসহ মোট ১৮ হাজার ৫শত টাকা অর্থদন্ড করা হয়।

দ্বিতীয় দফায় মোবাইল কোর্টের নেতৃত্ব দেন বানিয়াচং সহকারী কমিশনার ইফফাত আরা জামান ঊর্মি এবং প্রথম দফায় ভেজাল বিরোধী অভিযানের নেতৃত্ব দেন ভোক্তা অধিকারের সহকারী পরিচালক দেবানন্দ সিনহা। সহযোগীতায় ছিলেন স্যানেটারী ইন্সপেক্টর সঞ্জয় রায়, বানিয়াচং থানার এসআই গৌতম সরকারের নেতৃত্বে একদল পুলিশ।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ সংবাদ