বিতর্ক প্রতিযোগিতায় এনইইউবি’র সাফল্য

প্রকাশিত: 1:21 PM, August 8, 2016

নর্থ ইস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ ডিবেটিং সোসাইটি-এর আয়োজনে এনইইউবি ডিবেটিং সোসাইটি ও লিডিং ইউনিভার্সিটি ডিবেটিং ক্লাব-এর মধ্যে এক সংসদীয় বিতর্ক প্রতিযোগীতা শনিবার অনুষ্ঠিত হয়।
এনইইউবি অডিটোরিয়ামে বিতর্কের বিষয় ছিল ‘সংসদ মনে করে যে, এককেন্দ্রিক বিশ্বই জঙ্ঘিবাদ বিস্তারের মূল কারণ’। এনইইউবি ডিবেটিং সোসাইটির ভাইস প্রেসিডেন্ট জিনাত চৌধুরীর উপস্থাপনায় এ প্রতিযোগীতায় স্পীকারের দায়িত্ব পালন করেন প্রভাষক শামিম আল আজিজ লেলিন।
প্রতিযোগীতায় বিচারকের দায়িত্ব পালন করেন বাংলাদেশ ডিবেট ফেডারেশন, সিলেট অঞ্চলের সদস্য সচিব ধ্রুব রঞ্জন রায় ও শাহজালাল বিজ্ঞান ও প্রযুুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক বিতার্কিক ইশতিয়াক হোসেন মুন্সি।
অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন এনইইউবি ডিবেটিং সোসাইটির উপদেষ্টা সহকারী অধ্যাপক নুসরাত রিকজা ও প্রেসিডেন্ট রিয়াদ মাহমুদ। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যবসা অনুষদের ডীন অধ্যাপক ড. তোফায়েল আহমেদ । এছাড়াও উপস্থিত ছিলেন নর্থ ইস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ-এর প্রক্টর রথীন্দ্র চন্দ্র গোপ, আইন ও বিচার বিভাগের বিভাগীয় প্রধান আবুল হাসানাত ইবনে আবেদীন ও প্রভাষক নোমান আহমদ।
বিতর্কে ২-০ ব্যালটে ’এনইইউবি ডিবেটিং সোসাইটি’ ’লিডিং ইউনিভার্সিটি ডিবেটিং ক্লাব’কে পরাজিত করে বিজয়ী হয়। বিজয়ী দলের বিতার্কিকরা হলেন ব্যবসায় প্রশাসন বিভাগের শিক্ষার্থী সাফওয়াত মাহদি রাহাত, খয়রুল ইসলাম কামরুল ও সিএসই বিভাগের শিক্ষার্থী এহছানুল হক হৃদয়।বিজ্ঞপ্তি

সর্বশেষ সংবাদ