সিলেট | |
প্রকাশিত: 12:02 PM, August 17, 2020
বিশ্বভূবন ডেস্ক:
ভারতের জাতীয় সংসদ ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সোমবার (১৭ আগস্ট) সকালে পার্লামেন্ট ভবনের অ্যানেক্স বিল্ডিংয়ের ৬ষ্ঠ তলায় আগুন লাগে। পরবর্তীকালে আগুন নেভাতে কাজ শুরু করে দমকল বাহিনীর ৭টি ইউনিট।
সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, আগুন নেভানোর জন্য স্থানীয় কর্মকর্তারা দমকল বাহিনীকে খবর দেন সকাল সাড়ে ৭টার দিকে। পরে খবর পেয়েই ঘটনাস্থলে যায় দমকলের ৭টি ইঞ্জিন উপস্থিত হয়। এ সময় তারা দ্রুততার সঙ্গে আগুন নেভানোর কাজ শুরু করেন। জানা গেছে, কিছুক্ষণের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এসেছে।
এ দিকে অগ্নিকাণ্ডের কারণ এখনো স্পষ্টভাবে জানা যায়নি। তবে শর্টসার্কিট থেকেই আগুন লেগেছে বলে প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে। কীভাবে আগুন লাগল, তা তদন্ত করে দেখা হচ্ছে। যদিও এখন পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
উল্লেখ্য, আগুন নিয়ন্ত্রণে আসার বিষয়টি নিশ্চিত করেছেন দিল্লি দমকলের পরিচালক অতুল গর্গ।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি