ভারতের বোলিং তোপে ১৯৯ রানে অলআউট অস্ট্রেলিয়া

প্রকাশিত: ৬:৪০ অপরাহ্ণ, অক্টোবর ৮, ২০২৩

ভারতের বোলিং তোপে ১৯৯ রানে অলআউট অস্ট্রেলিয়া

মাঠে ময়দানে ডেস্ক:

বিশ্বকাপের রেকর্ড পাঁচ আসরের চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া ক্রিকেট দল। বিশ্বকাপের চলতি আসরে নিজেদের প্রথম ম্যাচ খেলতে নেমে বেকায়দায় পড়ে যায় অসিরা।

 

ভারতের বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে নেমে ৪৯.৩ ওভারে ১৯৯ রানেই অলআউট হয় অস্ট্রেলিয়া।

 

দলের হয়ে সর্বোচ্চ ৪৬ রান করেন স্টিভ স্মিথ। ৪১ রান করেন ওপেনার ডেভিড ওয়ার্নার। ২৮ ও ২৭ রান করে করেন মিচেল স্টার্ক ও মার্নাস লাবুশেন।

 

ভারতের হয়ে তিন উইকেট নেন রবিন্দ্র জাদেজা, দুটি করে উইকেট নেন কুলদীপ যাদব ও জসপ্রিত বুমরাহ। এছাড়া একটি করে উইকেট নেন মোহাম্মদ সিরাজ, হার্দিক পান্ডিয়া ও রবিচন্দ্রন অশ্বিন।

সর্বশেষ সংবাদ