মাজেদের বিধ্বংসী ব্যাটিং; পটুয়াখালিকে হারিয়েছে সিলেট

প্রকাশিত: ৪:৩৬ অপরাহ্ণ, মার্চ ৯, ২০২৪

মাজেদের বিধ্বংসী ব্যাটিং; পটুয়াখালিকে হারিয়েছে সিলেট

 

তানজীল শাহরিয়ার

 

৪২তম জাতীয় ক্রিকেট চ্যাম্পিয়নশীপ ২০২৩-২৪-এ নিজেদের ৩য় ম্যাচে পটুয়াখালিকে ৮ উইকেটে হারিয়েছে সিলেট।

 

টস জিতে প্রথমেই ব্যাট করার সিদ্ধান্ত নেয় পটুয়াখালি। ১ম অভারেই বাঁহাতি স্পিনার মাহবুব সাব্বিরকে সাজঘরে ফিরিয়ে দিয়ে সিলেটকে ১ম উইকেটের স্বাদ এনে দেন। সিলেটি স্পিনাররা শুরুর এই সাফল্যে উজ্জীবিত হয়ে নিয়মিত বিরতিতে উইকেট তুলে নিতে থাকেন।

 

২৯.৩ অভারের মধ্যেই পটুয়াখালির ৬ জন ব্যাটারকে আউট করে সিলেট। তখন তাদের রান ছিলো ৬৩!

 

৭ম উইকেটে ৬৭ রানের জুটি গড়ে বিপর্যয় সামাল দেন রকিবুল আলম এবং মাহিন। ৪২.৪ অভারে দলীয় ১৩০ রানে অফ স্পিনার কামরুল ইসলামের বলে লেগ বিফোরের ফাঁদে পড়ে সাজঘরে ফেরেন রকিবুল আলম।

 

মাত্র ১৬ রানের মধ্যে পটুয়াখালির শেষ ৪ উইকেট তুলে নেয় সিলেট।

 

৪৯.২ অভারে সব উইকেট খুইয়ে সাকল্যে ১৪৬ রান সংগ্রহ করে পটুয়াখালি।

আরও পড়ুন  সিলেটে বৃহস্পতিবার গ্যাস থাকবে না ৮ ঘন্টা

 

মাহিন ৪৭, রকিবুল আলম ৩৪, সোহাগ গাজী ২১, তাশিন ১৫ রান করেন।

 

কামরুল ১০ অভারে মাত্র ২৯ রান দিয়ে ৩টি উইকেট শিকার করেন। অর্ক এবং ইমরান ২টি করে, সফর আলী, মুজাক্কির, মাহবুব ১টি করে উইকেট পেয়েছেন।

 

২য় ইনিংসে দেখেশুনে ব্যাটিং শুরু করে সিলেট। ৮ম অভারে ২৫ রান তুলে বিচ্ছিন্ন হয় উদ্বোধনী জুটি। ১৬শ অভারে ২য় উইকেটের পতন হয়। দুই অপেনার সাজঘরে ফিরে গেলেও মাজহারুল হক মাজেদ এবং কামরুল ইসলাম আর কোনো উইকেট না খুইয়েই সিলেটকে জয়ের বন্দরে পৌঁছে দেন।

 

মাজেদ মাত্র ৬৭ বলে ৮১ রানের অনবদ্য ইনিংস খেলেছেন। তার ইনিংসে ছিলো ১৩টি বাউন্ডারি ─ ৯টি চার, ৪টি ছক্কা! অন্য প্রান্তে কামরুল ছিলেন স্থিতধী! ৪২ বল খেলে ২৮ করেন তিনি।

 

মাত্র ১৪.২ অভারে ৮৯ রানের জুটি গড়েন মাজেদ-কামরুল। তাদের অসাধারণ ব্যাটিংয়ের ফলে ২০.৩ অভার বাকি থাকতেই ম্যাচ জয় করে মাঠ ছাড়ে সিলেট।

আরও পড়ুন  দেহরক্ষীসহ সেলিমপুত্র ইরফানের ৩ দিনের রিমান্ড

 

পটুয়াখালির সাহিওন গাজী ৪৩ রান দিয়ে ২টি উইকেট লাভ করেন।

 

এবারের জাতীয় চ্যাম্পিয়নশীপে এটা সিলেটের ২য় জয়।

 

 

সর্বশেষ সংবাদ