সিলেট ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ |
প্রকাশিত: ৭:২১ অপরাহ্ণ, অক্টোবর ২০, ২০২৩
পুলিশ কাজিম আলীর দেয়া তথ্য অনুযায়ী গতকাল বৃহস্পতিবার রাতে শাকিল (২৪) নামে সেই যুবককে বগুড়া সদরের রাজাপুর গ্রাম থেকে আটক করে। শাকিল পেশায় অটোরিকশা চালক। এ ছাড়াও সে তাছলিমা বেগমের (২৩) বন্ধু এবং প্রতিবেশী চাচাত ভাই।
বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাকিলকে আটকের তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘শনিবার ঘটনার বিস্তারিত জানানো হবে।’
গতকাল বৃহস্পতিবার রাত ৯ টার দিকে তাছলিমার স্বামী সিরাজুল ইসলাম শহরে দোকান বন্ধ করে নিশিন্দারা মধ্যপাড়ায় বাসায় ফিরে স্ত্রীর লাশ বারান্দায় পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। এ সময় তার একমাত্র সন্তান কাজিম আলীকে পাশের ঘরে বেঁধে রাখা অবস্থায় পাওয়া যায়। কাজিম আলীর মাথায় আঘাতের চিহ্ন থাকলেও বেশি গুরুতর না।
রাজাপুর গ্রামের নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজনের সঙ্গে কথা বলে জানা যায়, তাছলিমা এবং শাকিল একই স্কুলে লেখাপড়া করেছে। শাকিল তার বন্ধু এবং প্রতিবেশী চাচাত ভাই। সম্প্রতি শাকিল বিদেশে যাওয়ার জন্য তাছলিমার কাছ থেকে টাকা ধার নেয়। কিন্তু বিদেশ যেতে পারেনি। সেই টাকা তাছলিমাকে ফেরত দিচ্ছিল না।
বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইহান ওলিউল্লাহ বলেন, ‘তাছলিমা হত্যার রহস্য উদ্ঘাটন এবং জড়িত যুবককে আটক করা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ অব্যাহত রয়েছে। শনিবার বিস্তারিত জানানো হবে।’ তিনি বলেন, ‘ আজ শুক্রবার বিকেল পর্যন্ত এ ঘটনায় থানায় মামলা হয়নি।’

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি