সিলেট | |
প্রকাশিত: 7:04 PM, May 5, 2018
মাঠে ময়দানে প্রতিবেদকঃ সাবেক ক্রিকেটারদের নিয়ে আয়োজিত ‘ওয়ালটন মাস্টার্স ক্রিকেট কার্নিভাল’ (এমসিসি)-২০১৮ চ্যাম্পিয়ন হয়েছে বেক্সিমকো ঢাকা মাস্টার্স। ফাইনালে এয়ার এশিয়া রাজশাহীকে ৫ উইকেটে হারিয়েছে বেক্সিমকো ঢাকা মাস্টার্স।
কক্সবাজারের শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শনিবার (৫মে) অনুষ্ঠিত এই টুর্নামেন্টের টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের নামে বেক্সিমকো ঢাকা মাস্টার্স। ব্যাটিংয়ে নেমে ১০০ বলে পাঁচ উইকেট হারিয়ে রাজশাহী সংগ্রহ করে ১২৭ রান। দলের পক্ষে সর্বোচ্চ ৪৮ রান করেন এহসানুল হক সেজান। এছাড়া খালেদ মাসুদ পাইলট ৩০ ও আনিসুর রহমান সঞ্জয় ১৬ রান করেন। 
ঢাকার হয়ে ফয়সাল হোসেন ডিকেন্স ৩ উইকেট ও তালহা জুবায়ের ১ উইকেট পান।
জবাবে ১০০ বলের মাচে ঢাকা ৫ উইকেট হারিয়ে ১২৮ রান করে জয়ের সীমায় পৌঁছে যায়। ঢাকার হয়ে সর্বোচ্চ রান করেন সজল চৌধুরী ২৫ বলে ৪৮ ও ফয়সাল হোসেন ডিকেন্স করেন ৩৯ বলে ৩৬ রান।
রাজশাহীর হয়ে ওয়াসেল উদ্দিন আহমেদ ২টি, আলী আরমান রাজন, আলমগীর কবির ও নিয়ামুর রশিদ রাহুল একটি করে উইকেট লাভ করেন।
ম্যাচ সেরার নির্বাচিত হয়েছেন সজল চৌধুরী।
উল্লেখ্য, কক্সবাজারের শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে চলতি মাসের ২ মে হতে শুরু হয় টুর্নামেন্ট। আজ ছিল শেষ দিন।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি