মিরপুরে ডিবি পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে এক ব্যক্তি নিহত

প্রকাশিত: 5:42 AM, May 28, 2018

প্রভাতবেলা প্রতিবেদকঃ আবারও রাজধানীতে বন্দুকযুদ্ধে এক অজ্ঞাত ব্যক্তি নিহত।

রোববার (২৭ মে) দিনগত রাত ৩টার দিকে রাজধানীর মিরপুরে রূপনগর থানাধীন ট-ব্লক এলাকায় ডিবি পুলিশের (পশ্চিম) সঙ্গে বন্দুকযুদ্ধে এক অজ্ঞাত ব্যক্তি (৪০) নিহত হয়েছেন।

রূপনগর থানা উপ-পরিদর্শক মিজানুর রহমান বিষয়টি মিডিয়াকে নিশ্চিত করেছেন।

মিজানুর রহমান জানান, রূপনগর ট-ব্লক এলাকায় সরকারী কর্মচারীদের জন্য নির্মাণাধীন ভবনে মাদকব্যবসায়ীর অবস্থান কছে। গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে গোয়েন্দা পুলিশের একটি দল সেখানে অবস্থান নেয়। রাত ৩টার দিকে অবস্থা বেগতিক বুঝে মাদকব্যবসায়ীরা গুলি ছোঁড়ে পুলিশদের উদ্দেশ্য করে। গোয়েন্দা পুলিশের দলটিও পাল্টা গুলি ছুঁড়লে। সেসময় বন্দুকযুদ্ধে একজন নিহত হন।

নিহত ব্যক্তির কাছ থেকে একটি পিস্তল ও ইয়াবা উদ্ধার করেছে পুলিশ।

এদিকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল জানিয়েছে, গুলিবিদ্ধ অবস্থায় ওই ব্যক্তিকে জরুরি বিভাগে আনা হয়। ভোর চারটার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ সংবাদ