মিরপুরে গ্যাসলাইনে বিস্ফোরণ: ছেলের পর মায়েরও মৃত্যু

প্রকাশিত: ৫:০৯ অপরাহ্ণ, এপ্রিল ২৫, ২০১৮

মিরপুরে গ্যাসলাইনে বিস্ফোরণ: ছেলের পর মায়েরও মৃত্যু

প্রভাতবেলা প্রতিবেদক:  রাজধানীর মিরপুরে গ্যাসলাইন বিস্ফোরণে দগ্ধ সাত মাস বয়সি শিশু তামিমের পর মারা গেলেন মা মিনা (২২)। গুরুতর দগ্ধ বাবা ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন। তার অবস্থাও আশঙ্কাজনক।

মঙ্গলবার রাত ১১টা ৫০ মিনিটে মিরপুর-১১ নম্বরের ৪ নম্বরে রোডের আফসার উদ্দিনের বাসায় অগ্নিকাণ্ড ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আধা ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

আগুনে দগ্ধ মো. মানিক (৩৫), তার স্ত্রী মিনা (২২) ও সাত মাস বয়সি শিশু সন্তান তামিমকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে নেওয়া হয়। সেখানে রাত ১টা ২৫ মিনিটে তামিম মারা যায়। বুধবার দুপুর ২টা ২০ মিনিটে মারা যান মিনা।

হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

এদিকে, ফায়ার সার্ভিসের মিরপুর স্টেশনের জ্যেষ্ঠ কর্মকর্তা আব্দুল্লাহ আল আরেফিন জানিয়েছেন, গ্যাসলাইনে ত্রুটির কারণে ওই বাসার গ্যাস জমে গিয়েছিল এবং ওই অবস্থার মধ্যে সিগারেট ধরাতে গেলে পুরো ঘরে আগুন ছড়িয়ে পড়ে বলে ধারণা করছেন তারা।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ সংবাদ