সিলেট | |
প্রকাশিত: 8:28 PM, November 5, 2020
প্রভাতবেলা ডেস্ক:
রংপুরে মুক্তিযোদ্ধা সনদ জালিয়াতির মাধ্যমে চাকরি নেয়ার মামলায় ছয় পুলিশ সদস্যকে কারাগারে পাঠিয়েছে আদালত। বৃহস্পতিবার (৫ নভেম্বর) দুপুরে রংপুরের চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মো. শওকত আলী এ আদেশ দেন। এর আগে আসামিদের জামিন আবেদনো নামঞ্জুর করেন বিচারক।
আসামিরা হলেন-মাহাবুব আলম, নুরুন্নবী, মোস্তাফিজুর, মনোয়ার, মাহাবুব ও শফিউজ্জামান। তারা সবাই কনস্টেবল পদে চাকরি করতেন। রংপুরের বিভিন্ন উপজেলার বাসিন্দা তারা।
রংপুরের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (এপিপি) শাহ মোহাম্মদ নয়ন্নুর রহমান টফি এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, ভুয়া সনদের মাধ্যমে মুক্তিযোদ্ধা কোটায় চাকরি নেয়ার অভিযোগে ২০১৯ সালে কোতোয়ালি থানায় পুলিশের ছয় সদস্যের বিরুদ্ধে দুইটি মামলা দায়ের করা হয়। আসামিরা এতদিন জামিনে ছিলেন।
বৃহস্পতিবার আদালতে হাজির হয়ে জামিন আবেদন করলে বিচারক তাদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
এদিকে মামলার বিবরণে জানা যায়, নিজেদের মুক্তিযোদ্ধার সন্তান পরিচয় দিয়ে মুক্তিযোদ্ধা কোটায় পুলিশ বাহিনীতে যোগদান করেন। পরবর্তীতে তাদের দাখিল করা মুক্তিযোদ্ধার সার্টিফিকেট তদন্ত করতে গিয়ে সার্টিফিকেটে জালিয়াতি ধরা পড়ে। এ বিষয়ে প্রতিবেদন দেবার পর রংপুর পুলিশ লাইনের রিজার্ভ ইন্সপেক্টর আব্দুস সালাম বাদী হয়ে ২০১৯ সালে কোতোয়ালি থানায় ৬ আসামির বিরুদ্ধে প্রতারণা ও জালিয়াতির অভিযোগ এনে দুটি মামলা দায়ের করেন। পরে পুলিশ তদন্ত শেষে ৬ আসামির বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করে।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি