সিলেট ১৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ |
প্রকাশিত: ১২:১৫ অপরাহ্ণ, জুলাই ২৮, ২০২০
প্রতিনিধি,বানিয়াচং(হবিগঞ্জ):
হবিগঞ্জের বানিয়াচংয়ে মুজিব শতবর্ষ উপলক্ষে উপজেলা আওয়ামীলীগ বৃক্ষরোপন কর্মসূচী পালন করেছে।
সোমবার (২৭জুলাই) সকাল সাড়ে ১২টায় বানিয়াচং জনাব আলী সরকারী (ডিগ্রী) কলেজ চত্বরে বৃক্ষরোপন কার্যক্রমের মাধ্যমে কর্মসূচীর উদ্বোধন করা হয়েছে। বৃক্ষরোপন কর্মসূচীতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হবিগঞ্জ-২ আসনের সংসদ সদস্য এবং বেসরকারি সদস্যদের বিল ও বেসরকারি সদস্যদের প্রস্তাব সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এডঃ আব্দুল মজিদ খান।
উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আমীর হোসেন মাষ্টারের সভাপতিত্বে বৃক্ষরোপন কর্মসূচীতে উপস্থিত ছিলেন সাধারন সম্পাদক ইকবাল হোসেন খান, উপজেলা পরিষদ চেয়ারম্যান আবুল কাসেম চৌধুরী, জনাব আলী কলেজ অধ্যক্ষ শাফিউজ্জামান, প্রেসক্লাব সভাপতি মোশাহেদ মিয়া, উপজেলা আওয়ামীলীগ সহ-সভাপতি বিপুল ভূষন রায়, যুগ্ম সাধারন সম্পাদক আংগুর মিয়া, সাংগঠনিক সম্পাদক গোলাম কিবরিয়া লিলু, শাহজাহান মিয়া, উপজেলা আওয়ামীলীগের ত্রান ও দূযোর্গ বিষয়ক সম্পাদক নজরুল ইসলাম, কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক আবুল হোসেন, ইউনিয়ন আওয়ামীলীগ নেতা মোত্তাকিম বিশ্বাষ, কৃষ্ণ দেব, ছামির আলী, শিক্ষক আলী রহমান, আব্দুস সাত্তার, নিজাম উদ্দিন প্রমূখ।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি