সিলেট ২৫শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১১ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ |
প্রকাশিত: ৬:২৪ পূর্বাহ্ণ, মার্চ ২৮, ২০১৬
পাশবিক নির্যাতনের শিকার হয়ে পৃথিবী থেকে চলে যেতে হলো মেধাবী ছাত্রী সোহানী জাহান তনুকে। তার এমন মৃত্যু মেনে নিতে পারছেন না কেউই। দেশবাসী ফুঁসে ওঠেছে খুনিদের বিচারের দাবিতে।
মৃত্যুর আগে সিলেট ঘুরতে এসেছিলেন কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের ইতিহাসের ছাত্রী তনু। সিলেট ভ্রমণ শেষে কুমিল্লায় যাওয়ার পর তিনি ওই ভ্রমণের কিছু ছবিও আপলোড করেছিলেন ফেসবুকে। সামাজিক ওই যোগাযোগ মাধ্যমে তার সর্বশেষ ছবি আপলোডের প্রায় ৬ ঘন্টার পর কুমিল্লা সেনানিবাস এলাকা থেকে তনুর মৃতদেহ উদ্ধার করা হয়।
তনুর ফেসবুক অ্যাকাউন্টের সূত্র ধরে জানা যায়, তিনি সিলেটে দু’দিন অবস্থান করেছেন। ভ্রমণকালে সিলেটের চা-বাগানসহ বিভিন্ন এলাকাও ঘুরেছেন তনু।
সিলেট ভ্রমণকালে ফেসবুকে একটিভ ছিলেন তনু। আপলোড করেছেন বেশ কিছু ছবিও।
সোহাগী জাহান তনুর ফেসবুক অ্যাকাউন্ট’র তথ্য অনুযায়ী ১৮ মার্চ মধ্যরাতে তিনি সিলেট পৌঁছেন। সিলেট পৌঁছেই ফেসবুক দেয়ালে লিখেন- ‘‘ফার্স্ট টাইম… সো হ্যাপী…’’
পরদিন তনু আপলোড করেন চা-বাগানে ঘুরে বেড়ানোর ছবি। ২০ মার্চ বিকাল ৩টা ৩৪ মিনিটে সিলেট ভ্রমণ সংক্রান্ত সর্বশেষ ছবি ফেইসবুকে আপলোড করেন তিনি।
ফেসবুক’র তথ্য অনুযায়ী তনুর জীবনের প্রথম ও শেষ সিলেট সফর ছিল এটি।
২০ মার্চ রাতে কুমিল্লার ময়নামতি সেনানিবাসের অলিপুর এলাকায় পাওয়া যায় তনুর মৃতদেহ।
তনু ফেসবুকে সক্রিয় ছিলেন Jahan Zara নামে। বর্তমানে ফেসবুক কর্তৃপক্ষ তার অ্যাকাউন্টটি ‘রিমেম্বারিং’ করেছে।
ভিক্টোরিয়া কলেজের ইতিহাস বিভাগের স্নাতক (সম্মান) দ্বিতীয় বর্ষের ছাত্রী সোহাগী জাহান তনু কলেজ থিয়েটারের সদস্য ছিলেন। তার বাবা ইয়ার হোসেন ক্যান্টনমেন্ট বোর্ডের চতুর্থ শ্রেণির কর্মচারী। পরিবারের সদস্যদের সাথে অলিপুরস্থ বাসায় বসবাস করতেন তনু। পরিবারের আর্থিক অস্বচ্ছলতার কারণে তনু টিউশনি করতেন।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি