সিলেট | |
প্রকাশিত: 8:11 PM, January 17, 2017
প্রভাতবেলা প্রতিবেদক : সিলেটের তারাপুর চা বাগানের দেবোত্তর সম্পত্তি আত্মসাতে ভূমি মন্ত্রণালয়ের স্মারক জালিয়াতির মামলায় রাগীব আলীর পক্ষে সাফাই সাক্ষ্য দিয়েছেন দুই সাক্ষী। সাক্ষ্য দাতারা হলেন, তারাপুর চা বাগানের সহকারী ম্যানেজার মাহমুদ হোসেন চৌধুরী ও আব্দুল মুনিম। ১৭ জানুয়ারি (মঙ্গলবার) সিলেট মুখ্য মহানগর হাকিম আদালতের বিচারক মো. সাইফুজ্জামান হিরোর আদালতে তারা সাক্ষ্য প্রদান করেন। আগামী ২৬ জানুয়ারি মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করেছেন আদালত । এদিন মামলার রায়ের তারিখ ঘোষণা করা হতে পারে।
আদালত সুত্রে জানা গেছে, গত ১১ জানুয়ারি আদালতে সাফাই সাক্ষ্য দেয়ার কথা থাকলেও সেদিন উপস্থিত হননি কোনো সাক্ষী। ফলে আদালত সাফাই সাক্ষ্য গ্রহণের জন্য ১৭ জানুয়ারি তারিখ নির্ধারণ করেন। সে অনুযায়ী আজ (মঙ্গলবার) এ সাফাই সাক্ষ্য গ্রহণ করা হয়।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি