রাজধানীতে করোনা আক্রান্ত ৭ বছরের শিশুর মৃত্যু

প্রকাশিত: ২:৪৪ অপরাহ্ণ, এপ্রিল ২৫, ২০২০

রাজধানীতে করোনা আক্রান্ত ৭ বছরের শিশুর মৃত্যু

 

প্রভাতবেলা প্রতিবেদক:

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে রাজধানীতে ৭ বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। কুয়েত বাংলাদেশ মৈত্রী সরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে শিশুটি। শনিবার (২৫ এপ্রিল) সকালে শিশুটির মরদেহ দাফনের জন্য হস্তান্তর করা হয়।

 

হাসপাতালের সমন্বয়ক ডা. শিহাব উদ্দিন বলেন, করোনাভাইরাসের সংক্রমণ নিয়ে হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে ভর্তি ছিল শিশুটি। শুক্রবার রাতে সেখানেই তার মৃত্যু হয়।

 

শিশুটির অবস্থা খুব খারাপ ছিল। ছোটবেলা থেকেই তার কিডনির সমস্যা ছিল। ইউরিন তৈরিই হচ্ছিল না। যাদের এ ধরনের কোমর্বিডিটি আছে তাদেরই ক্ষতি হচ্ছে বেশি।

 

প্রভাতবেলা/এমএ

সর্বশেষ সংবাদ