রাজনগরে গাঁজাসহ স্বামী-স্ত্রী আটক

প্রকাশিত: 4:46 PM, July 22, 2020

রাজনগরে গাঁজাসহ স্বামী-স্ত্রী আটক

প্রতিনিধি, রাজনগর:

 

মৌলভীবাজারের রাজনগরে গাঁজাসহ দুজনকে আটক করেছে পুলিশ। এসময় তাদের কাছ থেকে ৬১০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

 

মঙ্গলবার (২১ জুলাই) রাত সাড়ে ৮ টার দিকে উপজেলার দক্ষিণ খারপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

 

আটককৃতরা হল, মৃত মতিলাল রবিদাসের ছেলে রঞ্জিত রবিদাস (৫০) ও ঠাকুরা রবিদাসের স্ত্রী সাবিত্রী রবিদাস (৪২)।

 

রাজনগর থানার এসআই অজিত কুমার তালুকদার বিষয়টি নিশ্চিত করে বলেন, পুলিশ অভিযান চালিয়ে ঘটনাস্থল থেকে দুজনকে আটক করেছে। এসময় দুজনের কাছ থেকে মোট ৬১০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। পরে পুলিশ বাদী হয়ে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

 

প্রভাতবেলা/এমএ

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ সংবাদ