রিজভীর কাছ থেকে মনোনয়নপত্র নিলেন আরিফ

প্রকাশিত: 8:47 PM, June 20, 2018

প্রভাতবেলা প্রতিবেদকঃ রাজশাহী, বরিশাল ও সিলেট সিটি করপোরেশন নির্বাচন আগামী ৩০ জুলাই অনুষ্ঠিত হবে।

 

বুধবার (২০ জুন) বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর কাছ থেকে এই তিন সিটির মেয়র পদে ১২ জন প্রার্থী ও তাদের প্রতিনিধিরা মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।

 

 

সিলেটঃ  বিএনপির পক্ষ থেকে সিলেটে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন পাঁচজন।

এরা হলেন – মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসেন, মহানগর বিএনপির সহ-সভাপতি রেজাউল কয়েস হাসান লোদী, মহানগর বিএনপির সাধারণ সম্পাদক বদরুজ্জামান সেলিম, ছাত্রদল নেতা সানাউল্লাহ রিমন ও সিলেটের বর্তমান মেয়র আরিফুল হক।

 

রাজশাহীঃ রাজশাহী সিটি করপোরেশনের বর্তমান মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুলের পক্ষে মনোনয়ন পেয়েছেন রুহুল কুদ্দুস তালুকদার দুলু।

 

 

বরিশালঃ বরিশালে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন বিএনপির ছয় প্রার্থী।

এঁরা হলেন- বরিশাল দক্ষিণের সহসভাপতি এবাদুল হক চান, ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহ-সাংগঠনিক সম্পাদক আফরোজা খানম নাসরিনের পক্ষে ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সদস্য আব্বাস উদ্দীন, বরিশালের বর্তমান মেয়র আহসান হাবিব কামালের পক্ষে বিএনপির প্রশিক্ষণবিষয়ক সম্পাদক এ বি এম মোশাররফ হোসেন, নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহর পক্ষে জহির উদ্দীন মোহাম্মদ বাবুল, বরিশাল বিভাগীয় সাংগঠনিক সম্পাদক বিলকিস জাহান শিরিন ও সাবেক ছাত্রনেতা বরিশাল মহানগর আলী হায়দার বাবু।

আরও পড়ুন  খাগড়াছড়িতে রোববার সকাল-সন্ধ্যা হরতাল

 

নগদ ১০ হাজার টাকা দিয়ে মনোনয়নপত্র সংগ্রহ করেন প্রার্থী ও তাঁদের প্রতিনিধিরা।

 

মেয়র পদপ্রার্থীদের মধ্যে সিলেটের বর্তমান মেয়র আরিফুল হক চৌধুরী নিজেই রুহুল কবির রিজভীর কাছ থেকে মনোনয়নপত্র নেন।

 

নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ আগামী ২৮ জুন। আর নির্বাচনে প্রার্থিতা প্রত্যাহার করা যাবে ৯ জুলাই পর্যন্ত।

 

২০১৩ সালে অনুষ্ঠিত নির্বাচনে এই তিন সিটি করপোরেশনে বিএনপির প্রার্থীরা আওয়ামী লীগের প্রার্থীদের হারিয়ে মেয়র নির্বাচিত হন।

 

সর্বশেষ সংবাদ