নয়াসড়ক পয়েন্টে সন্ত্রাসী হামলায় যুবক আহত : রাগীব রাবেয়া মেডিকেল ভর্তি : মামলা দায়ের

প্রকাশিত: ২:৫৬ অপরাহ্ণ, মার্চ ১৭, ২০১৭

স্টাফ রিপোর্টার :
সিলেট নগরীর নয়া সড়ক পয়েন্টে দূর্বৃত্তদের হামলায় গুরুতর আহত হয়েছেন দক্ষিণ সুরমা থানার পাঠানপাড়া (খান বাড়ী) এলাকার বাসিন্দা মৃত ইয়ামিন খানের পুত্র শামীম খান। গতকাল ১৬/০৩/২০১৭ ইং তারিখ সন্ধ্যায় প্রতিপক্ষ সন্ত্রাসীরা শামীম খানের ডান পায়ে ও শরীরে  হকিষ্ঠিক দিয়ে আঘাত করলে তার ডান পা ভেঙ্গে ফেলে। এলাকার স্থানীয় ব্যবসায়ীরা তাকে উদ্ধার করে  জালালাবাদ রাগীব রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করেন ।
ঘটনার বিবরণে জানা যায়, আহত শামীম খানের পিতা ইয়ামিন খান বাংলাদেশ জামায়াতে ইসলামীর একজন কেন্দ্রীয় সদস্য ছিলেন। তার প্রতিপক্ষরা ক্ষমতাসীন দল বাংলাদেশ আওয়ামী লীগের নেতা-কর্মী। তার সম্পত্তি আত্মসাৎ’র জন্য ইয়ামিন খানকে পূর্বে নির্মমভাবে হত্যা করা হয়। ইয়ামিন খানের ছেলে শাহীন খান, শামীম খান নির্যাতন ও অব্যাহত হত্যার হুমকি পেয়ে পলাতক জীবন-যাপন করছেন। কিছুদিন যাবৎ শামীম খান বাড়ীতে আসার চেষ্টা করেন ও সম্পত্তি উদ্ধারের জন্য আইনগত ব্যবস্থার উদ্যোগ নিলে ক্ষিপ্ত হয় প্রতিপক্ষরা। সন্ত্রাসীরা শামীম খানকে হত্যার হুমকি দিলে তিনি প্রাণ বাচাঁতে শহরের বিভিন্ন স্থানে পালিয়ে থাকেন। এরই জের ধরে গতকাল শহরের নয়াসড়ক পয়েন্টে মাউন্ট এডোরা ক্লিনিকের সামনে তাকে আক্রমণ করে সরকার দলীয় অস্ত্রধারী ক্যাডাররা। সন্ত্রাসীরা তাকে হকিষ্ঠিক দিয়ে এলোপাতাড়ি আঘাত করে মুমূর্ষ অবস্থায় ফেলে রেখে পালিয়ে যায়। স্থানীয় ব্যবসায়ীরা তাকে হাসপাতালে ভর্তি করেন। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে এবং শামীম খানকে জিজ্ঞাসাবাদ করে। এ ঘটনায় ৯জনকে আসামী করে মামলা দায়ের করা হয়। কোতয়ালী থানায় মামলা দায়ের করা হলেও সন্ত্রাসীরা বর্তমান আওয়ামী লীগ সরকারের মদদপূষ্ট থাকায় এখন পর্যন্ত কোন আসামীকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। তার ভাই শাহীন খান প্রাণ ভয়ে দেশ ত্যাগ করতে বাধ্য হলেও সে দেশে ফিরে আসলে তার পরিণতিও ভয়াবহ হতে পারে। বর্তমানে আহতের পরিবারের সদস্যদের কারো জীবনের নিরাপত্তা নেই। অনিশ্চয়তা, ভয় আর আতংকের মধ্যে তাদের দিন কাটছে বলে শামীম খান জানান।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ সংবাদ