সিলেট | |
প্রকাশিত: 2:06 PM, January 10, 2024
এর আগে বেলা ১১টার দিকে শপথ নেন স্বতন্ত্র হিসেবে নির্বাচিত সংসদ সদস্যরা। আর সকাল ১০টার দিকে শপথ নেন আওয়ামী লীগ থেকে নির্বাচিত সংসদ সদস্যরা।
৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ করা হয়। ৩০০ আসনের মধ্যে ২৯৯টিতে ওই দিন ভোট নেওয়া হয়। তবে একটি আসনের ফলাফল স্থগিত রয়েছে। বাকি ২৯৮টি আসনের মধ্যে ক্ষমতাসীন আওয়ামী লীগ পেয়েছে ২২২টি। জাতীয় পার্টি জয় পেয়েছে ১১ আসনে। স্বতন্ত্র প্রার্থীরা জিতেছেন ৬২ আসনে। আর তিনটি আসনে জয় পেয়েছেন অন্যান্য দলের প্রার্থীরা।
সংসদ সচিবালয়ের সূত্র জানায়, নৌকা প্রতীক নিয়ে ওয়ার্কার্স পার্টি ও জাসদ থেকে নির্বাচিত দুজন সংসদ সদস্য আওয়ামী লীগের সদস্যদের সঙ্গে শপথ নেন। আর কল্যাণ পার্টি থেকে নির্বাচিত একজন শপথ নেন স্বতন্ত্র হিসেবে নির্বাচিত সংসদ সদস্যদের সঙ্গে।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে রংপুর-৬ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন বিদায়ী স্পিকার শিরীন শারমিন চৌধুরী। প্রথমে তিনি নিজেই সংসদ সদস্য হিসেবে নিজের শপথ নেন। এরপর আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ দলটি থেকে নির্বাচিত সংসদ সদস্যদের শপথবাক্য পাঠ করান স্পিকার।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি