সিলেট | |
প্রকাশিত: 8:48 PM, April 1, 2017
প্রভাতবেলা ডেস্ক: হবিগঞ্জের মাধবপুর উপজেলার শাহজিবাজার এনার্জি প্রিমার কুইক রেন্টাল বিদ্যুৎ উপকেন্দ্রে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শনিবার বিকেল পৌনে ৬ টায় এ অগ্নিকান্ডের ঘটনাটি ঘটে।
অগ্নিকাণ্ড নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এ দুর্ঘটনা ঘটতে পারে।
শায়েস্তাগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশনের ইনর্চাজ মো. জামাল উদ্দিন শাহীন জানান, ৫০ মেগাওয়াটের ওই শাহজিবাজার বিদ্যুৎ উপকেন্দ্রে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে কোন বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এ ঘটনা ঘটতে পারে।
তিনি আরো জানান, খবর পেয়ে হবিগঞ্জ, শায়েস্তাগঞ্জ ও মাধবপুর ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।
এমএমআ

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি