সিলেট | |
প্রকাশিত: 11:10 AM, January 15, 2024
গ্রিন ইউনিভার্সিটি আয়োজিত এসটিআই সম্মেলনের ধারণা একটু ভিন্ন ধাঁচের। এর মূল উদ্দেশ্যই ছিল– আগামীর বিশ্বে পঞ্চম শিল্পবিপ্লবের প্রভাব কী এবং মানুষের জীবনযাত্রা ও কাজের পদ্ধতিতে কী ধরনের মৌলিক পরিবর্তন আনতে হবে– তা নিয়ে আলোচনা করে আধুনিক ও স্মার্ট সমাধান বের করা; যেখানে টেকসই উন্নয়ন ও পরিবেশের ওপর সবচেয়ে বেশি জোর থাকবে। বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান ও প্রকৌশল অনুষদ আয়োজিত এ সম্মেলনে বাংলাদেশ ছাড়াও যুক্তরাজ্য, সিঙ্গাপুর, ভারত, ইরান, মালয়েশিয়া, ডেনামার্কসহ বিশ্বের বিভিন্ন দেশের শিক্ষক, শিক্ষার্থী ও গবেষকরা অংশ নেন।
সম্মেলনে উপস্থিত শিক্ষক-শিক্ষার্থী ও গবেষকরা জানান, নতুন নতুন জ্ঞান সৃষ্টি ও জনসমক্ষে সেই জ্ঞানের বিতরণ– এসটিআই সম্মেলনে এ দুটি কাজই একসঙ্গে হয়েছে। দুঃখজনক হলেও সত্য, বাংলাদেশে প্রতিনিয়ত গবেষণা হলেও মানুষ তা জানে না। সরকারি ও বেসরকারি উদ্যোগের পাশাপাশি সবাই এগিয়ে এলে এই গবেষণাগুলোর সদ্ব্যবহার সম্ভব।
সম্মেলনের অর্গানাইজিং চেয়ার অধ্যাপক ড. মো. সাইফুল আজাদ বলেন, পঞ্চম শিল্পবিপ্লব আগামীতে মানুষের জীবনযাত্রা ও কাজের ধরনে আমূল পরিবর্তন করে দেবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিএসই বিভাগের অধ্যাপক ড. মো. আব্দুর রাজ্জাক বলেন, বাংলাদেশে অনেক হিউম্যান ব্রেইন থাকলেও হিউম্যান রিসোর্সের অভাব। এই বৃহৎ জনশক্তিকে কীভাবে কাজে লাগানো যায়, সে বিষয়ে ভাবতে হবে। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. খাজা ইফতেখার উদ্দিন আহমেদ বলেন, জীবনের প্রতিটি ক্ষেত্রে সাসটেইনেবল টেকনোলজির ভূমিকা জরুরি। মোট তিনটি ট্র্যাক ইন্টেলিজেন্ট কম্পিউটিং, নেটওয়ার্ক অ্যান্ড সিকিউরিটি সিস্টেমস; এনার্জি, রোবটিক্স, ইলেকট্রনিকস, সেন্সরস অ্যান্ড কমিউনিকেশন ও টেক্সটাইল ইঞ্জিনিয়ারিংয়ের ওপর এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি