সিলেট | |
প্রকাশিত: 2:27 PM, May 22, 2017
সিলেট মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার বাসু দেব বণিক বলেছেন, জঙ্গিবাদ, সন্ত্রাস ও মাদক নিমূল করতে প্রশাসনের পাশাপাশি জনগণকেও তাদের দায়িত্ব পালন করতে হবে। জনগণ সচেতন হলে অপরাধ কর্মকান্ড অনেকটাই কমে যাবে। ভাড়াটিয়াদের তথ্য সংগ্রহ করে প্রশাসনকে অবহিত করলে জঙ্গি-সন্ত্রাসীরা এলাকায় আস্তানা গড়তে পারবে না।
তিনি সিলেট মহানগরের ২৭ নম্বর ওয়ার্ডবাসীর উদ্যোগে আয়োজিত জঙ্গি, সন্ত্রাস ও মাদক বিরোধী সমাবেশ এবং ‘ওপেন হাউজ ডে’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথাগুলো বলেন। গত শনিবার সন্ধ্যায় নগরীর ২৭ নম্বর ওয়ার্ডের শিববাড়ী বাজারে এই সভার আয়োজন করা হয়।
সিলেট সিটি কর্পোরেশনের সাবেক ভারপ্রাপ্ত মেয়র আজম খানের সভাপতিত্বে ও ২৭নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. ছয়েফ খানের পরিচালনায় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, এসএমপি’র অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার জেদান আল মুসা, মোগলাবাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) খাইরুল ফজল, ২৭নম্বর ওয়ার্ড কাউন্সিলর আব্দুল জলিল নজরুল, ২৭নম্বর ওয়াড আওয়ামী লীগের সভাপতি নিজাম উদ্দিন ইরান, সিলেট জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক জালাল উদ্দিন কয়েস, ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি বিপ্লব কান্তি দে মাধব, পাঠানপাড়া কেন্দ্রীয় জামে মসজিদের মোতাওল্লী মোজাফফর খান, বিশিষ্ট ব্যবসায়ী উস্তার আলী, প্রিন্সিপাল শমসের সিরাজ সুহেল, সাংবাদিক গোলাম মোস্তফা ফারুক।
আরো বক্তব্য রাখেন, তাহির আলী, মাহমুদুল হক, জুয়েল আহমদ, বিলাল আহমদ, মোস্তাক খান, বিনেশ কর দুলু, আপ্তাব আলী, আজিজুর রহমান, নোমান আহমদ, শওকত আলী, কবির আহমদ, গোটাটিকর মাদ্রাসার প্রিন্সিপাল খলিলুর রহমান, পাঠানপাড়া সোনালী সংঘের সভাপতি সাহেদ আরবী, দীনেশ কর দুলু, সালাহউদ্দিন রিমন, মুমিনুল হক বকুল, আলমগীর হোসেন, শাহীন আহমদ, ফখরুল ইসলাম, আফতাবুল কামাল রেকি, শাহীন রানা প্রমুখ। বিজ্ঞপ্তি

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি