সিলেট | |
প্রকাশিত: 6:28 PM, January 26, 2020
মাঠে ময়দানে ডেস্ক:
এক ম্যাচ হাতে রেখেই টি-টুয়েন্টি সিরিজ জিতে নিয়েছে পাকিস্তান। বাংলাদেশের সামনে এখন হোয়াইটওয়াশ এড়ানোর চ্যালেঞ্জ। সোমবার লাহারের গাদ্দাফি স্টেডিয়ামে সিরিজের তৃতীয় ও শেষ টি-টুয়েন্টি। সিরিজ হারের কথা ভুলে শেষটা রাঙাতে চায় বাংলাদেশ। দেশে ফিরতে চায় একটি জয় সঙ্গী করে।
টিম হোটেলে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়েছিলেন শফিউল ইসলাম। পাকিস্তান সফরে অন্যদের তুলনায় মোটামুটি সফল এ পেসার জানান, ছোট ছোট কিছু ভুল পিছিয়ে দিয়েছে বাংলাদেশকে।
‘সবাই জেতার জন্য খেলে। আমাদেরও লক্ষ্য ছিল জয়। একটা ম্যাচ আছে। ভালোভাবে যেন শেষ করতে পারি সেটাই চাই।’
‘পাকিস্তান ভালো ক্রিকেট খেলেছে বলেই জিতেছে। আমরা বিপিএল খেলে আসছি, হয়ত ভালো খেলা সম্ভব ছিল। প্রথম ম্যাচে হয়ত ১০ রান কম হয়েছে। দ্বিতীয় ম্যাচে বাবর আজম ও হাফিজ ভালো ব্যাটিং করেছে। আসলে ওরা ভালো ক্রিকেট খেলেছে বলেই ওদের পক্ষে ফলাফল গিয়েছে। তবে আমাদের আরও ভালো করার সুযোগ ছিল।’
‘সবাই চেষ্টা করেছে। দুটি দিনই ওদের পক্ষে গিয়েছে হয়ত। আমরা কিছু ভুল-ত্রুটি করেছি। ক্রিকেট খেলায় ছোট ভুলগুলোও অনেক বড় হয়ে যায়। সে কারণেই হয়ত আমরা পারিনি।’
প্রভাতবেলা/এমএ

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি