সাংবাদিক আফতাবের ঘুষ গ্রহণ: অডিও ভাইরাল

প্রকাশিত: 2:05 AM, November 14, 2017

সাংবাদিক আফতাবের ঘুষ গ্রহণ: অডিও ভাইরাল

প্রভাতবেলা প্রতিবেদক :   পত্রিকায় সংবাদ বন্ধ করতে সিলেটের দুই সাংবাদিকের নামে বিশ হাজার টাকা ঘুষ গ্রহণের প্রমাণ সম্বলিত কথোপকথনের ভয়েজ রেকর্ড এখন অনলাইনে ঘুরছে।সোমবার সকাল থেকে ইউটিউব থেকে ফেসবুকের ওয়ালে ওয়ালে ভাইরাল হয় এ অডিও রেকর্ডটি। এ নিয়ে ব্যাপক চাঞ্চল্য সৃষ্ঠি হয় সিলেটের সাংবাদিক মহলে।

প্রায় ১৪ মিনিটের এ অডিও রেকর্ডটি নয়াদিগন্ত পত্রিকার সিলেট অফিসের রিপোর্টার আফতাব উদ্দিন ও সাইফ নামে এক ব্যক্তির। অডিও ক্লিপে শুনা যায়, একটি হত্যা মামলার খবর স্থানীয় দৈনিক উত্তরপূর্ব ও সবুজ সিলেটে যাতে না আসে সেজন্য সাইফ নামে এক ব্যক্তির কাছ থেকে বিশ হাজার টাকা ঘুষ গ্রহণ করেন আফতাব উদ্দিন। সে টাকা উত্তরপূর্বের রিপোর্টার তুহিন ও সবুজ সিলেটের রিপোর্টার কাইয়ূম উল্লাসকে দেয়ার কথা বলে টাকা নেন আফতাব। কিন্তু পরবর্তীতে উত্তরপূর্ব পত্রিকায় রিপোর্ট ছাপা হয়ে গেলে সাইফ আবারো দারস্ত হন আফতাবের। ওই দুই রিপোর্টারকে আফতাব টাকা পৌছে দিয়েছেন কি না, তা নিয়ে সন্দেহ হয় সাইফের। তিনি এ বিষয়ে আফতাবের কাছে জানতে চান। তখন আফতাব বলেন ‘সবুজ সিলেটের কাইয়ূম ঠিক আছে, আমি ইয়েস বললে ইয়েস, নো বললে নো; কিন্তু উত্তরপূর্বের বিষয়টি নাদেল (পত্রিকার মালিক ও সম্পাদক)ডিল করায় সমস্যা হয়ে গেছে।’

আরও পড়ুন  ঝাড়ফুঁকের অজুহাতে গৃহবধূকে ধর্ষণ!

কোন রকম রাখ-ঢাক ছাড়াই সাংবাদিকদের নামে ঘুষ নেয়ার এ চাঞ্চল্যকর অডিও ক্লিপটি  ্এখন ভাইরাল। এ নিয়ে অনুসন্ধান করে জানা যায়, গত ৬ জুলাই সিলেটের দক্ষিণ সুরমার মোল্লারগাঁও ইউনিয়নের খালোপাড় (সদরখলা) গ্রামে চুরির অপবাদে গণপিঠুনিতে নিহত হয় রুহেল নামের এক সবজি বিক্রেতা। এ গ্রামেই বাড়ি নয়াদিগন্তের সাংবাদিক আফতাব উদ্দিনের। এ ঘটনার খবর শুনে রিপোর্ট করতে ঘটনাস্থলে যান উত্তরপূর্বের তরুণ রিপোর্টার তুহিনুল হক তুহিন ও সবুজ সিলেটের রিপোর্টার কাইয়ূম উল্লাস। এতে বিচলিত হয়ে পড়েন হত্যাকান্ডে অভিযুক্ত সাইফ ও তার পরিবারের সদস্যরা। এসময় তাদের বিরুদ্ধে পত্রিকায় যাতে কোন রিপোর্ট না আসে সে দায়িত্ব নেন আফতাব। তুহিন ও কাইয়ূমকে দেয়ার জন্য বিশ হাজার টাকা নেন সাইফের কাছ থেকে। কিন্তু বিপত্তি বাঁধে পরদিন উত্তরপূর্বে সংবাদটি ছাপা হয়ে যাওয়ার পর।

এ ব্যাপারে যোগাযোগ করা হলে উত্তরপূর্বের রিপোর্টার তুহিনুল হক তুহিন  জানান আফতাব তাকে নিউজ না করার জন্য কয়েকবার অনুরোধ করেছেন। কিন্তু তিনি যা সত্য তা প্রকাশ করেছেন। আফতাবের সাথে টাকার লেনদেন সংক্রান্ত কোন আলাপই হয়নি বলে দাবী করেন তুহিন।

আরও পড়ুন  মহাসমাবেশ স্থগিত করল হেফাজত

যোগাযোগ করা হলে আফতাব উদ্দিন বিষয়টি এড়িয়ে যান। অনলাইনে তিনি এমন কিছু দেখেননি বলে জানান।

সুত্র: দ্যা বিএনএন

আফতাব সিলেট প্রেসক্লাবের কোষাধ্যক্ষ ও দৈনিক নয়াদিগন্ত পত্রিকার রিপোর্টার। তিনি দক্ষিন সুরমার মোল্লারগাও ইউনিয়নের খালপার গ্রামের মৃত ওয়াইদ উল্লার ছেলে।

https://www.youtube.com/watch?v=tktqvdRNk24

সর্বশেষ সংবাদ