সিলেট ৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ |
প্রকাশিত: ৫:০৫ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৫, ২০২১
১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর সকালে সমকালীন ঢাকাই চলচ্চিত্র অঙ্গনে সব থেকে বড় শূন্যতা তৈরি করে বিদায় নিয়েছেন চিত্রনায়ক সালমান শাহ। এই মাসেই শোবিজ অঙ্গন হারিয়েছে বাংলার মুকুটহীন সম্রাট খ্যাত আনোয়ার হোসেন ও নেতিবাচক চরিত্রে অভিনয়ের জন্য বিখ্যাত সাদেক বাচ্চুর মতো ও সাইফুদিনের মতো গুণী অভিনেতা। আনন্দঝর্ণা ডেস্ক♦
এই তিন অভিনেতাসহ প্রয়াত শিল্পীদের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে সোমবার (৬ সেপ্টেম্বর) বাদ আসর বিএফডিসিস্থ আর্টিস্ট স্টাডিরুমে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করেছে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি।
বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক জায়েদ খান প্রভাতবেলাকে জানান, যেহেতু এই মাসে আমাদের গুণী অভিনেতা আনোয়ার হোসেন, সাদেক বাচ্চু, সালমান শাহ ও সাইফুদ্দিন ভাই মারা গেছেন। তাই তাদের আত্মার মাগফেরাতের জন্য বিএফডিসিতে কোরআন খতম, মিলাদ মাহফিল, দোয়া ও তবারক বিতরণের আয়োজন করেছি। মূলত করোনার কথা চিন্তা করে আমরা একদিনে এই আয়োজন করেছি।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি