সিলেটে ইয়াবাসহ যুবক আটক

প্রকাশিত: 11:46 PM, September 17, 2018

সিলেটে ইয়াবাসহ যুবক আটক

প্রভাতবেলা প্রতিবেদকঃ সিলেটের জকিগঞ্জ উপজেলা থেকে ইয়াবাসহ বাহার উদ্দিন (৩৫) নামে এক যুবককে আটক করেছে পুলিশ।

 

বাহার উদ্দিন কানাইঘাট উপহেলার ইয়ারোকান্দি গ্রামের আব্দুস সালামের ছেলে।

 

সোমবার (১৭ সেপ্টেম্বর) বিকেল উপজেলার মানিকপুর ইউনিয়নের ফুলতলী এলাকা থেকে তাকে আটক করা হয়। সিলেটের সহকারী পুলিশ সুপার (মিডিয়া) মো. আনিছুর রহমান খানের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে ফুলতলী ইটভাটার এলাকায় অভিযান চালিয়ে এক হাজার ৬শ’ পিস ইয়াবাসহ বাহারকে আটক করে জকিগঞ্জ থানা পুলিশ।

 

এ ব্যাপারে জকিগঞ্জ থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

 

সর্বশেষ সংবাদ