সিলেট | |
প্রকাশিত: 3:02 PM, February 3, 2020
প্রভাতবেলা ডেস্ক:: সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে জন্মগ্রহণকারী আলোচিতক জোড়া লাগানো দুই কন্যাশিশু এখন ঢাকায়। আজ সোমবার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
জানা গেছে, রবিবার দিবাগত রাত সাড়ে ১২টায় হানিফ পরিবহনযোগে জোড়া লাগানো দুই কন্যাশিশু তাদের মামা নজরুল ইসলাম ও আত্মীয় কয়েকজন ঢাকার উদ্দেশ্যে রওয়ানা হন। আজ সকালে তারা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিশ্ববিদ্যালয় হাসপাতালে পৌঁছেন। সেখানে তারা আজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ইউনুছুর রহমানের সঙ্গে দেখা করে তাদের চিকিৎসার পরবর্তী করণীয় নির্ধারণ করবেন। হাসপাতালের এ নিয়ে পিজি হাসপাতালের পরিচালকের সাথে কথা বলেছেন বলেও জানান তিনি।
এর আগে গত ২৫ জানুয়ারি ওসমানী হাসপাতালে সিলেটের গোয়াইনঘাট উপজেলার ফতেপুর গ্রামের হাফেজ মামুনুর রশিদের স্ত্রী ফাতেমা বেগম দুই কন্যা শিশুর জন্ম দেন। ওই দুই নবজাতকের রয়েছে একটি মাত্র লিভার। আর বাকি সব অঙ্গপ্রত্যক্ষ আলাদা ও কার্যকর রয়েছে। বর্তমানে মা ও শিশু উভয়ই সুস্থ আছেন।
চিকিৎসকরা বলছেন, শিশু দু’জনকে অস্ত্রোপচারের মাধ্যমে আলাদা করা সম্ভব। আর এজন্যই তাদের ঢাকায় নিয়ে যাওয়া হয়েছে। কারণ, অস্ত্রোপচারের পর ‘নিওনেটাল ইনটেনসিভ কেয়ার ইউনিট-এনআইসিইউ’ সাপোর্টের প্রয়োজন পড়তে পারে; যা ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেই। ফলে তাদের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাচ্ছে তাদের পরিবার। অপারেশনের মাধ্যমে লিভারটি কেটে শিশু দুটির মধ্যে প্রতিস্থাপন করে তাদেরকে আলাদা করা সম্ভব বলে জানান চিকিৎসকরা।
প্রভাতবেলা /০৩-ফেব্রুয়ারি -২০/ তৌহিদ’জিহান

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি